Udaariyaan Kunal Karan Kapoor: ছোটপর্দার জনপ্রিয় তারকা কুণাল করণ কাপুর। অভিনেতা বর্তমানে 'উদারিয়াঁ' ধারাবাহিকে কাজ করছিলেন। জানা গিয়েছে, শো-এর সেটেই অভিনেতা গুরুতর আহত হয়েছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোটপর্দার জনপ্রিয় তারকা কুণাল করণ কাপুর। অভিনেতা বর্তমানে 'উদারিয়াঁ' ধারাবাহিকে কাজ করছিলেন। জানা গিয়েছে, শো-এর সেটেই অভিনেতা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে চণ্ডীগড়ে। অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে পড়ে যান অভিনেতা। যার ফলে মেরুদণ্ডে একাধিক আঘাত লেগেছে।
এক সর্বভারতীয় সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে, কুণাল প্রকাশ করেছেন যে তিনি ভয়ানক যন্ত্রণায় ভুগছেন। তিনি এ-ও জানিয়েছেন যে তাঁর সহ-অভিনেতার অনুরাগ চাহালও তাঁর সঙ্গে আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে চণ্ডীগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাতের কারণে একমাস তাঁর শ্যুটিং বন্ধ। এই পরিস্থিতি নিয়ে খুবই হতাশ অভিনেতা।
আরও পড়ুন:Saif Ali Khan: প্রিয়দর্শনের জন্য অন্ধ হয়ে যাচ্ছেন সইফ! খবর ফাঁস হতেই...
কুণাল বলেন, 'বীভৎস যন্ত্রণায় আছি। আমাকে চণ্ডীগড়ের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা আমাকে পুরো বেড রেস্টের পরামর্শ দিয়েছেন। মেরুদণ্ডে একাধিক ফ্র্যাকচার হয়েছে। বর্তমানে অনেক অসুধ খেতে হচ্ছে। কবে আবার শ্যুটিং শুরু করব তা আমার জানা নেই।' অভিনেতা বেশ উত্তেজিত ছিলেন, কারণ মাত্র এক মাস আগেই তিনি এই শোতে যোগ দিয়েছিলেন। উড়াইয়াতে তিনি রণবিজয়ের ভূমিকায় অভিনয় করছিলেন।
কুণাল আরও বলেন, 'সম্ভবত এক মাস শ্য়ুটিং করতে পারব না। মুম্বইতে ফিরে আসার এবং শীঘ্রই সুস্থ হওয়ার আশা করছি।' কুণালকে তাঁর সহ-অভিনেতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, 'অনুরাগও আহত হয়েছেন। তবে তিনি ভালো আছেন।'
সৌভাগ্যবশত, চিকিৎসকেরা কুণালের কোনও অস্ত্রোপচাচর করেননি। শেষে অভিনেতা জানিয়েছেন, শো-এর ক্রুরা আমার ভালোভাবে যত্ন নিচ্ছে। আমি আমার চোটের কথা বাবাকে জানিয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি মুম্বইতে ফিরে আসব।
আরও পড়ুন:Salman Khan | Rashmika Mandanna: সলমানের প্রেমিকা রশ্মিকা! বড় ঘোষণা নায়িকার...
কুণাল কাপুর টিভি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। তিনি এর আগে, 'রিমিক্স', 'লেফটা রাইট লেফট', 'মায়েকা', 'না বোলে তুম না ম্যায় নে কুছ কাহা', 'ডোলি আরমানো কি', 'ওহ আপনা সা', 'জিদ্দি দিল মানে না' ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রয়াত হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা। ঋতুরাজ অগ্ন্যাশয়ের রোগের সঙ্গেও লড়াই করছিলেন। তাঁর বয়স ছিল ৫৯ বছর। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অমিত বেহল তাঁর মৃত্যুর খবর সকলকে জানান। অমিত জানান, কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন। কিছুদিন আগে অগ্ন্যাশয়ের চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বাড়ি ফেরার সময় হৃদযন্ত্রের জটিলতা দেখা দেয় এবং তিনি মারা যান।'
সম্প্রতি ঋতুরাজকে 'অনুপমা' সিরিয়ালে রূপালি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যশপালের ভূমিকায় দেখা গিয়েছিল। টেলিভিশন ও সিনেমার জগতে উজ্জ্বল নাম ছিলেন ঋতুরাজ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
GT
(20 ov) 210/4
|
VS |
DC
209/8(20 ov)
|
| Gujarat Titans beat Delhi Capitals by 1 run | ||
| Full Scorecard → | ||
|
OMA
(20 ov) 163/7
|
VS |
SCO
151/9(20 ov)
|
| Oman beat Scotland by 12 runs | ||
| Full Scorecard → | ||
|
RR
(11 ov) 150/3
|
VS |
MI
123/9(11 ov)
|
| Rajasthan Royals beat Mumbai Indians by 27 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.