রিসেপশনে 'টুকুর টুকুর' গানে নাট্যকর্মীদের সঙ্গে নাচলেন মধুরিমা, দেখুন ভিডিয়ো

অনির্বাণ-মধুরিমার রিসেপশনও নাটকের থিমেই সাজিয়ে তোলা হয়েছিল। 

রিসেপশনে 'টুকুর টুকুর' গানে নাট্যকর্মীদের সঙ্গে নাচলেন মধুরিমা, দেখুন ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন : টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা হওয়ার আগে একসময় জমিয়ে নাটক করেছেন অনির্বাণ। তাঁর অভিনয়ে আসা নাটকের হাত ধরেই। বান্ধবী তথা বর্তমান স্ত্রী মধুরিমা গোস্বামীর সঙ্গে অনির্বাণের আলাপও হয়েছিল নাটকে কাজ করার সময় থেকেই। তাঁরা দুজনেই একসঙ্গে বহু নাটকে অভিনয় করেছেন। অনির্বাণ-মধুরিমার রিসেপশনও তাই নাটকের থিমেই সাজিয়ে তোলা হয়েছিল। 

Add Zee News as a Preferred Source

শুক্রবার, ২৭ নভেম্বর রিসেপশনে জনপ্রিয় হিন্দি গান টুকুর টুকুর গানে নাট্যকর্মীদের সঙ্গে জমিয়ে নাচতেও দেখা গেল মধুরিমাকে। দেখুন সেই এক্সক্লুসিভ ভিডিয়ো...

আরও পড়ুন-অনির্বাণ-মধুরিমার রিসেপশন, হাজির সৃজিত-মিথিলা, অনুপম, রুদ্রনীল সহ তারকারা

সল্টলেকে ন‌্যাশনাল মাইম ইনস্টিটিউটে আয়োজিত হয়েছিল অনির্বাণ-মধুরিমার রিসেপশন। রিসেপশন স্থলটিকেও নাটকের স্টেজের আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছিল। সমস্ত আয়োজন আড়ম্বরহীন হলেও ছিল পুরো দস্তুর বাঙালিয়ানার ছোঁয়া। রিসেপশনে সাদা কুর্তা পাঞ্জাবি, সঙ্গে নীল উত্তরীয়তে দেখা গেল অনির্বাণকে। অন্যদিকে স্লেট রঙের শাড়ি, সঙ্গে হলুদ ব্লাউজে সেজেছিলেন মধুরিমা। ছিল সিলভার রঙের ভারী গয়না। 

আরও পড়ুন-পর্দার 'খোকা'র বিয়ে, চিনে নিন অনির্বাণের রিয়েল লাইফ নায়িকাকে

.