আজ কালীঘাটের বৈঠকে বড় ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বলেন, "যারা বেরিয়ে যাওয়ার তারা বেরিয়ে চলে যান, আমি কাউকে আটকাব না। আমি নতুন করে দলকে গড়ব। অনেকেই এখন রঙ বদলাচ্ছে। তারা চলে যান।"
CM Suvendu Adhikari assigns Tollywood responsibility: টলিউডে এবার শুদ্ধিকরণ! নবান্নে সচিব ও তারকা বিধায়কদের নিয়ে বিশেষ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায়দের দিলেন বড় দায়িত্ব। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা— "ভয়মুক্ত হয়ে কাজ করুন।" টালিগঞ্জ থেকে কি এবার তবে সিন্ডিকেট রাজের অবসান হতে চলেছে?
Rupanjana Mitra Allegedly Receives Rape Threats: রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু তার জন্য একজন নারীকে ধর্ষণের হুমকি? বিজেপি ছাড়তেই কদর্য আক্রমণের শিকার অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। মা-কে নিয়েও করা হয়েছে কুৎসিত মন্তব্য। চুপ থাকলেন না অভিনেত্রীও, লাইভে এসে দিলেন কড়া জবাব। পশ্চিমবঙ্গকে মণিপুর বা উত্তরপ্রদেশ হতে দেবেন না বলে সাফ জানালেন তিনি।
Utsav Mukherjee Missing: তিন সপ্তাহ পার, এখনও নিরুদ্দেশ পরিচালক উৎসব মুখোপাধ্যায়। স্বামীর খোঁজ না পেয়ে এবার সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সমাজমাধ্যমে উগরে দিলেন একরাশ ক্ষোভ ও বিস্ফোরক তথ্য। ২০১৯ সাল থেকে চলা ভয়াবহ সাইবার বুলিং-ই কি কেড়ে নিল উৎসবের হাসি? নাকি এর আড়ালে লুকিয়ে অন্য কোনও সত্যি?
West Bengal Assembly Election 2026: অভিনয় থেকে সোজা রাজনীতির ময়দানে, তারপর কিছুদিনের বিরতি। অনেকেই ভেবেছিলেন রাজনীতি থেকে নিজেকে সরিয়ে অভিনয়েই মনোনিবেশ করেছেন তিনি। তবে ফের সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারের ময়দানে ফিরলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। কুলটি এবং দুর্গাপুরের রাজপথে মানুষের ঢলই বলে দিচ্ছে দিদির গ্ল্যামারাস সৈনিকের ম্যাজিক এখনও অটুট!
Soham Chakraborty: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর উত্তাপের মাঝেই নদিয়ার করিমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর সম্পত্তির খতিয়ান নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। সোহম তাঁর হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পত্তির যে হিসাব দিয়েছেন, তা থেকে স্পষ্ট যে অভিনেতা-রাজনীতিকের বিলাসবহুল জীবন থাকলেও ঋণের বোঝাও কিন্তু নেহাত কম নয়।
Dev vs Mithun Chakraborty: "রাজনীতি মানেই কি শুধু লড়াই? আদপেই না! সতীর্থ অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রতি ফের ভালোবাসা প্রকাশ করলেন ঘাটালের সাংসদ দেব। বিজেপির হয়ে মিঠুন প্রচার করে গেলেও, দেবের উত্তর— ‘লাভ ইউ মিঠুন দা’। এই সৌজন্যই কি বাংলার রাজনীতির আসল পরিচয়?
Dev debut as director: টলিউডে নতুন ধামাকা! অভিনয়ের পাশাপাশি এবার মেগাস্টার দেবের মুকুটে যুক্ত হল নতুন পালক। প্রযোজক দেব তো আগেই সফল, এবার তিনি অবতীর্ণ হলেন পরিচালকের ভূমিকায়। শুধু পরিচালক হিসেবে আত্মপ্রকাশই নয়, একঝাঁক চমক নিয়ে নিজের প্রথম ছবির ঘোষণা করে দিলেন তিনি। দেবের ছবিতেই কামব্যাক হতে চলেছে অনির্বাণের।
Sayantika Banerjee: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হাতে নগদ মাত্র ৩০ হাজার টাকা! নেই নিজের বাড়িও, উল্টে মাথার ওপর ঋণের বোঝা। বরানগর বিধানসভা উপনির্বাচনের আগে মনোনয়ন হলফনামায় নিজের সম্পত্তির যে খতিয়ান দিলেন অভিনেত্রী, তা শুনে অবাক হবেন আপনিও।
Missing Cinematographer Srijan Biswas Found: অবশেষে কাটল উদ্বেগ! নিখোঁজ সিনেমাটোগ্রাফার সৃজন বিশ্বাস নিজেই যোগাযোগ করলেন বন্ধুদের সঙ্গে। কেন হঠাত্ ঘরোয়া পোশাকে বেরিয়ে অন্তরালে চলে গিয়েছিলেন তিনি? ব্যক্তিগত কারণ নাকি অন্য কিছু?
Tollywood Ban Culture Ends: সিনেমা চলে সবার মিলমিশে, কোনো ‘ব্যান’ দিয়ে নয়! দেবের আরজিতে সাড়া দিয়ে বড় পদক্ষেপ নিল ডিরেক্টর গিল্ড। ৭২ ঘণ্টা কাটার আগেই মিটতে চলেছে টলিপাড়ার ‘নিষিদ্ধ’ বিতর্ক। তবে কি স্বরূপ বিশ্বাসের ফেডারেশন এবার সুর নরম করবে?
Leena Ganguly's Son Arka Post on Rahul Arunoday Death: টলিউড অভিনেতা রাহুলের অস্বাভাবিক মৃত্যুতে যখন উত্তাল স্টুডিও পাড়া, তখন অভিযোগের কেন্দ্রে থাকা প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর পক্ষ থেকে প্রথমবার মুখ খুললেন লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে তথা প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়। ফেসবুকে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি রাহুলের সঙ্গে তাঁর দীর্ঘ ১২ বছরের সম্পর্ক এবং ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্ফোরক অর্ক।
Ahona Dutta Husband:জীবন যুদ্ধের এক কঠিন সময় পার করলেন অভিনেত্রী অহনা দত্ত ও তাঁর স্বামী দীপঙ্কর। শুটিং ফ্লোর থেকে হাসপাতালের আইসিইউ— দীর্ঘ উৎকণ্ঠার পর আপাতত সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তাঁরা। দীপঙ্করের দ্রুত আরোগ্য কামনায় পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
Rahul Arunoday Banerjee Death:মঙ্গলবার থেকে কর্ম বিরতিতে টলিউড।SOP তৈরি না করলে কাজে যোগ দেবেন না আর্টিস্টরা। জানিয়ে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর্টিস্ট ফোরামকে সমর্থন জানিয়েছেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসও।
Rahul Arunoday Banerjee Death: সাগরের ঢেউয়ে বিলীন এক উজ্জ্বল প্রতিভা। শুটিং করতে গিয়ে দিঘার সমুদ্রে তলিয়ে গেলেন অভিনেতা অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এল ভয়াবহ সব তথ্য। কেন ছিল না শুটিং সেটে নূন্যতম নিরাপত্তা? প্রিয় দাদার শেষ মুহূর্তের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তাঁর গাড়িচালক।
Rahul Shooting Footage Leaked: রাহুলের মৃত্যুরহস্যে এবার নয়া মোড়! পুলিশের হাতে এল শ্যুটিংয়ের সেই অভিশপ্ত ফুটেজ। শ্বেতার হাত ধরে এগিয়ে যাওয়ার সময় ঠিক কী ঘটেছিল? কেন মিলছে না প্রযোজক ও পরিচালকের বয়ান?
Abhishek Chatterjee Death Anniversary: মঙ্গলবার অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী। এই বিশেষ দিনে ওঁর অদেখা কিছু মুহূর্ত শেয়ার করলেন স্ত্রী সংযুক্তা। পর্দার সেই নায়ক ঘরের মানুষের কাছে ঠিক কেমন ছিলেন? দেখুন সেই আবেগঘন ভিডিয়ো।
Tv Actress Manosi Sengupta: ব্যক্তিগত জীবনের কঠিন লড়াইয়ের মাঝে এক সাহসী সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ভ্লগিংয়ের দুনিয়ায় আর নয়, এবার তিনি মন দিতে চান শুধুই কাজে। "মানসিক অশান্তি" এড়াতে এবং "কুরুচিকর" কন্টেন্ট থেকে দূরে থাকতে কেন এই পদক্ষেপ?
Bengali actress Manosi Sengupta: সম্প্রতি চর্চার কেন্দ্রে উঠে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। উপলক্ষ্য ছিল তাঁর ছোট ছেলের প্রথম জন্মদিন। কিন্তু সেই আনন্দের মাঝেই অভিনেত্রীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে দানা বেঁধেছে তীব্র জল্পনা। সত্যিটা জানালেন নিজেই।
Keu Bole Biplobi Keu Bole Dakat: বৃহস্পতিবার সকালেই বোমা ফাটালেন জিত্। সোশ্য়াল মিডিয়ায় সুপারস্টার শেয়ার করলেন, "শাসকের হাতে যখন লেগে থাকে নিরীহ মানুষের রক্ত, বিপ্লবী তখন নিজেই হয়ে ওঠে বিপ্লব", সঙ্গে তাঁর নতুন ছবির টিজার।
Shweta Bhattacharya's First Anniversary Post for Rubel Das: সোমবার, ১৯ জানুয়ারি তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। আর এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় স্বামী রুবেলের উদ্দেশ্যে এক অত্যন্ত আবেগঘন এবং মন ছুঁয়ে যাওয়া বার্তা লিখলেন অভিনেত্রী। তিনি লেখেন, “জীবনের একটাই ইচ্ছে, যখন শেষ যাত্রায় যাব যেন সিঁথিতে সিঁদুর নিয়ে যেতে পারি।”
Abhishek Banerjee visits veteran actor Ranjit Mallick's house: বুধবার বিকেলে গল্ফগ্রিনের ‘মল্লিক বাড়ি’-তে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। এই হাই-প্রোফাইল সাক্ষাতে রাজনীতির ঊর্ধ্বে উঠে এল শৈশবের স্মৃতি এবং বাংলার প্রতি ভালোবাসার কথা। তৃণমূলের নতুন জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে অভিষেক এদিন রঞ্জিত মল্লিকের হাতে ‘উন্নয়নের পাঁচালি’ বা গত ১৫ বছরের রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে দেন। সঙ্গে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিশেষ চিঠি।