Abhishek Banerjee: বিজেপি সমর্থক 'খুনে' পরিস্থিতি অগ্নিগর্ভ, রাতেই নন্দীগ্রাম যাচ্ছেন অভিষেক?

নিহত বিজেপি সমর্থকের নাম রথীবালা আড়ি। নন্দীগ্রামের এক নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনসাতলায় যখন বুথ পাহারা দিচ্ছিলেন, তখন ওই বিজেপি সমর্থকের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ধারালো অস্ত্রের কোপে মৃক্য়ু হয় রথীবালার। গুরুতর আহত ছেলে-সহ আরও ৭ জন। মৃতের ছেলেকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বাকি ভর্তি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে।

Abhishek Banerjee: বিজেপি সমর্থক 'খুনে' পরিস্থিতি অগ্নিগর্ভ, রাতেই নন্দীগ্রাম যাচ্ছেন অভিষেক?