তিন অভিযুক্তকে নিয়ে রেডরোডকাণ্ডের পুনর্নিমাণ করলেন গোয়েন্দারা
সাম্বিয়া, শানু ও জনি তিন অভিযুক্তকে নিয়ে রেডরোডকাণ্ডের পুনর্নিমাণ করলেন গোয়েন্দারা। অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে গতকাল গভীর রাত থেকে আজ প্রায় ভোর পর্যন্ত পুনর্নিমাণ হয়। কাল রাতভর আলাদা আলাদাভাবে জেরার পর আজ তিনজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিস। জেরায় তিন অভিযুক্তই স্বীকার করেছে, ঘটনার পর জনির স্কোডায় চেপে রাঁচি পালানোর পরিকল্পনা করেছিল তারা । বাইপাসে স্কোডা খারাপ হয়ে যাওয়ায় ট্যাক্সিতে চেপে তারা এয়ারপোর্ট এক নম্বর গেটে পৌছায়। সেখান থেকে সরকারি বাসে করে কোলাঘাট যায়। কোলাঘাটে সোহরাবের এক কর্মী সাম্বিয়াকে জন্য টাকা, ক্রেডিট কার্ড ও মোবাইলের সিম পৌছে দেন।
Updated By: Jan 20, 2016, 08:42 PM IST