Suvendu Adhikari: শ্য়ামাপ্রসাদের মূর্তিতে মালা দিয়ে জ্যোতি বসুকে 'স্মরণ' শুভেন্দুর!

আজ, ২০ জুন। কেন্দ্রের নির্দেশিকা মেনে যেমন 'পশ্চিমবঙ্গ দিবস' পালনের আয়োজন করা হল রাজভবনে, তেমনি দিনটিকে উদযাপন করল রাজ্য বিজেপিও। শুভেন্দু বলেন, 'বঙ্গের এই পশ্চিম দিকটা মানে পশ্চিমবঙ্গ, এর জন্য আলাদা একটি প্রদেশ তৈরি করে ভারতভুক্তি করা। এই প্রস্তাব দিয়েছিলেন  ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল ৫৮। আমরা তো ইতিহাস বিকৃতি করি না। এই ৫৮ জনের মধ্যে প্রাক্তন মুখ্য়মন্ত্রী, বামপন্থী নেতা জ্যোতি বসুও ছিলেন'। 

Suvendu Adhikari: শ্য়ামাপ্রসাদের মূর্তিতে মালা দিয়ে জ্যোতি বসুকে 'স্মরণ' শুভেন্দুর!