Mamata Banerjee: আন্দোলনে সাময়িক বিরতি? ফের পুরো দমে অনুদানে রাজ্য! ১১-১২ ক্লাসের সবাই পাবেন ট্যাবলেট

Mamata Banerjee: ২০২১ সালে পড়ুয়াদের ট্যাব কেনার জন্য় টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। প্রকল্পের নাম''তরুণের স্বপ্ন'। প্রত্যেক বছর শিক্ষক দিবসে অর্থাত্‍ ৫ সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ১০ হাজার টাকা দেওয়া হয়। এবছর সেই টাকা পাবে একাদশ শ্রেণির পড়ুয়ারাও। স্রেফ ঘোষণা নয়, বাজেটে অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দও করে রেখেছিল অর্থ দফতর। কিন্তু আরজি আবহে হঠাত্‍-ই সেই প্রকল্প স্থগিত করে দেওয়া হয়।

Mamata Banerjee: আন্দোলনে সাময়িক বিরতি? ফের পুরো দমে অনুদানে রাজ্য! ১১-১২ ক্লাসের সবাই পাবেন ট্যাবলেট