কলেজ পাস করতে ক্লাসে নগ্ন হওয়ার সিলেবাস

শিল্প। শিল্পের জন্য নগ্নতার পাঠ। নগ্নতায় ফুটে উঠবে নিজের 'প্রেমের স্বত্ত্বা'। আর সেই স্বত্ত্বা ধরা পরবে ক্যানভাসে। ১১ বছর ধরে এই সিলেবাসেই চলছে ইউসি সান দিয়াগো ভিসুয়াল আর্টসের ক্লাস। ছাত্রছাত্রীদের সঙ্গে নগ্ন হন খোদ অধ্যাপক ডমিনগুয়েজ। এক দশকেরও বেশি সময় ধরে এই ক্লাসের পাঠ নিচ্ছেন অধ্যাপক রিকার্ডো ডমিনগুয়েজ। এতদিন ধরে এই সাহসী সিলেবাসের সঙ্গেই নিজেদের অভ্যস্থ করে নিয়েছিলেন কলা বিভাগের ছাত্রছাত্রীরা।

| Updated By: May 15, 2015, 06:45 PM IST
কলেজ পাস করতে ক্লাসে নগ্ন হওয়ার সিলেবাস

ওয়েব ডেস্ক: শিল্প। শিল্পের জন্য নগ্নতার পাঠ। নগ্নতায় ফুটে উঠবে নিজের 'প্রেমের স্বত্ত্বা'। আর সেই স্বত্ত্বা ধরা পরবে ক্যানভাসে। ১১ বছর ধরে এই সিলেবাসেই চলছে ইউসি সান দিয়াগো ভিসুয়াল আর্টসের ক্লাস। ছাত্রছাত্রীদের সঙ্গে নগ্ন হন খোদ অধ্যাপক ডমিনগুয়েজ। এক দশকেরও বেশি সময় ধরে এই ক্লাসের পাঠ নিচ্ছেন অধ্যাপক রিকার্ডো ডমিনগুয়েজ। এতদিন ধরে এই সাহসী সিলেবাসের সঙ্গেই নিজেদের অভ্যস্থ করে নিয়েছিলেন কলা বিভাগের ছাত্রছাত্রীরা।

১১ বছর পর হঠাৎ নগন্তায় আপত্তি। ওই ক্লাসেই পঠনরত এক ছাত্রীর মা অধ্যাপক ডমিনগুয়েজের এই ক্লাসের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্রীর মা জানিয়েছেন,"আমি আমার মেয়েকে স্কুলে নগ্ন হতে পাঠাই না। এটা আমার কাছে বিরক্তিকর। ক্লাসে পাস করতে হলে নগ্ন হতেই হবে, এই ফরমান শুনে আমি শিহরিত।" যদিও স্কুলের ছাত্রী নগ্ন হওয়ার মত সাহসী সিলেবাসের বিরুদ্ধে কোনও অভিযোগ জানাননি।

তবে অধ্যাপক ডমিনগুয়েজ নিজে তাঁর সাহসী সিলেবাসকে কোনভাবেই পরিবর্তন করতে নারাজ। ফাইনাল পরীক্ষায় পাস করতে হলে ছাত্রছাত্রীদের নগ্ন হতেই হবে বলে স্থানীয় সংবাদপত্রকে জানান অধ্যাপক ডমিনগুয়েজ। তাঁর মতে, "এই সিলেবাস কখনই হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়, ছাত্রছাত্রীরা নিজেদের সেমেস্টারেই এই সিলেবাস নিয়ে ওয়াকিবহল থাকেন। ক্লাসের একেবারে শেষে আমারা শরীরের বিভিন্ন ধরনের গঠনের ছবি আঁকি, যার জন্য তাদের ক্লাসে নগ্ন হতেই হয়। শিল্পের জন্য নগ্ন হওয়াতে কোনও খারাপ কিছু নেই। বডি আর্টের মতই এখানেও আমদের নিয়ন্ত্রণ রয়েছে। এই ক্লাসে কাউকে একা নগ্ন হতে হয় না, এবং এখানে যৌনতারও কিছু নেই।"

About the Author
.