ওয়েব ডেস্ক: দত্তক মেয়েকে ছাড়া জেলের ভিতর তার বড়ই মনখারাপ। 'প্রিয় কন্যা'কে ছাড়া তার জেলের ভিতর মন টিকছে না। তাই এবার জেলের ভিতর প্রিয় 'অ্যাঞ্জেল' হানিপ্রীতকে 'ম্যাসিও' হিসেবে চাইল 'বাবা রাম রহিম'।
বিশেষ CBI আদালতের কাছে গুরমিত আবেদন করে, "হানিপ্রীত আমার সাইকোথেরাপিস্ট ও ম্যাসিও। তাই তাঁকে আমার সঙ্গে থাকতে দেওয়া হোক।" গুরমিতের এই আবেদন অবশ্য পত্রপাঠ নাকচ করে দিয়েছে আদালত। দিনকয়েক আগেই হানিপ্রীতের প্রাক্তন স্বামী অভিযোগ করেন, "দত্তক কন্যা হানিপ্রীতের সঙ্গে বাবা রাম রহিমের যৌন সম্পর্ক রয়েছে।" গুরমিতে নয়া আবেদনে ফের উস্কে উঠেছে সেই জল্পনা।
ধর্ষণ মামলায় ২৫ অগাস্ট 'বাবা রাম রহিম'কে দোষী সাব্যস্ত করে আদালত। আদালত চত্বর থেকে গুরমিতকে জেলে নিয়ে যাওয়ার সময়, তার সঙ্গেই ছিলেন হানিপ্রীত। দুজনকে একসঙ্গে চকলেট ভাগ করে খেতেও দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। এমনকি জেলে 'বাবা-মেয়ে'কে একসঙ্গে থাকতে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন হানিপ্রীতের আইনজীবী। তবে পত্রপাঠ সেই প্রস্তাব খারিজ করে দেয় পুলিস।
এই মুহূর্তে অবশ্য হানিপ্রীত 'পলাতক'। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে হরিয়ানা পুলিস। অভিযোগ, আদালত দোষী সাব্যস্ত করার পর তিনি 'বাবা রাম রহিম'কে পালাতে সাহায্য করার চেষ্টা করেন।
আরও পড়ুন, নেপালে লুকিয়ে রয়েছেন রাম রহিমের 'অ্যাঞ্জেল' হানিপ্রীত?
জেলে যাওয়ার পর থেকে পরিবারের অন্য কোনও সদস্যের জন্য খুব বেশি উতলা নন গুরমিত। স্ত্রী, ছেলে, মেয়ে কাউকেই তার সঙ্গে থাকতে দেওয়ার জন্য অনুরোধ জানায়নি সে। কিন্তু 'অ্যাঞ্জেল' হানিপ্রীতের জন্য সে চিন্তায় চিন্তায় 'পাগল'। জেলসূত্রে খবর, হানিপ্রীত নিখোঁজ হওয়ার পর থেকে কার্যত দু-চোখের পাতা এক করতে পারেনি গুরমিত।
|
LSG
(19 ov) 209/3
|
VS |
RCB
203/6(19 ov)
|
| Lucknow Super Giants beat Royal Challengers Bengaluru by 9 runs (DLS method) | ||
| Full Scorecard → | ||
|
SRH
(20 ov) 235/4
|
VS |
PBKS
202/7(20 ov)
|
| Sunrisers Hyderabad beat Punjab Kings by 33 runs | ||
| Full Scorecard → | ||
|
DC
(20 ov) 155/7
|
VS |
CSK
159/2(17.3 ov)
|
| Chennai Super Kings beat Delhi Capitals by 8 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.