বিয়ের আগে নিজের পরিবারের লোকদেরই মাদকমিশ্রিত চা খাওয়ালেন কনে!

বিয়ের আগে নিজের পরিবারের লোকদেরই মাদকমিশ্রিত চা খাওয়ালেন কনে!

সৌমিত্র সেন | Updated By: Dec 19, 2021, 01:42 PM IST
বিয়ের আগে নিজের পরিবারের লোকদেরই মাদকমিশ্রিত চা খাওয়ালেন কনে!

নিজস্ব প্রতিবেদন: এক আশ্চর্য কাণ্ড! ঘটনাস্থল উত্তরপ্রদেশের ফিরোজাবাদ। যিনি নিজের পরিবারকে এড়িয়ে পালালেন। বর এল কিন্তু কনে নেই বলে বিয়ে হল কনের ছোট বোনের সঙ্গেই।

Add Zee News as a Preferred Source

বিয়ের আগের রাতে কনের বাড়িতে মহিলাদের একটি গেটটুগেদার ছিল। সেই গেটটুগেদার মিটলে অতিথিরা ফিরে যান। তখন বাড়িতে শুধু পরিবারের লোকজনই। আর কনে তখনই তাঁর পরিকল্পনা শুরু করে দেন। কনে প্রথমে চায়ে উত্তেজক বস্তু মেশান। তারপর তা সকলকে পরিবেশন করেন। পরিবারের সকলেই অচৈতন্য হয়ে পড়েন। সেই অবসরে কনে বাড়ি থেকে দামি গয়নাপত্র বের করে নিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যান। 

এদিকে বাড়ির লোকজনের সংজ্ঞা ফিরে এলে তাঁরা দেখেন বাড়ি থেকে মেয়ে উধাও। তাঁরা পরে আবিষ্কার করেন গয়নাপত্রও নেই। তাঁরা সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ করেন। কৌশল্যা পুলিস স্টেশনের ঘটনা। এঁদের সকলকেই হাসপাতালে ভর্তি হতে হয়। 

কনের দিদি জানান, ওই অঞ্চলেরই একটি ছেলের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল তাঁর বোনের। সেই ছেলেটির সঙ্গেই তাঁর বোন পালিয়েছে।

বর এসেছিলেন। তবে বাড়ির এই দুর্ঘটনার জেরে বিয়ে বন্ধ হয়নি। তাঁর ভাবী বউ পালিয়ে গেলেও শেষ পর্যন্ত কেনরই ছোট বোনের সঙ্গে তাঁর বিয়ে হয়। এদিকে কনের খোঁজ চলছে। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: মর্মান্তিক! স্বর্ণমন্দিরকে অপবিত্র করার অভিযোগ, 'গণপিটুনিতে' মৃত এক ব্যক্তি

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.