সোমবার রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরাখণ্ড সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল
রিখটার স্কেলে, পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। ভূকম্পন অনুভূত হয় দিল্লিতেও। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলা। উত্পত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে তেত্রিশ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের জেরে আতঙ্কে লোকজন বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। পঞ্জাব, হরিয়ানাতেও কম্পন বেশ ভালরকম অনুভূত হয়।
Updated By: Feb 7, 2017, 08:53 AM IST
LIVE