)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধরুন আপনি অফিস যাবার পথে কোনও দুর্ঘটনার শিকার হলেন এবং আপনার বসকে জানালেন কিন্তু সহানুভূতির পরিবর্তে আপনার বস আপনাকে জিজ্ঞেস করল আপনি অফিসে কখন পৌঁছাবেন। মনে হচ্ছে কঠোর? এমনটাই ঘটেছে। এক কর্মচারী তাঁর বিধ্বস্ত গাড়ির ছবি পাঠানোর পর, বস জানিয়ে দিয়েছেন যে এটি অফিসে দেরির জন্য যথেষ্ট অজুহাত নয়, এবং শুধু পরিবারে মৃত্যুকে স্বীকৃতি দেওয়া হবে।
X-এ 'কিরা' নামে একজন লিখেছেন, 'আপনার ম্যানেজার যদি এমন বলেন, আপনি কি প্রতিক্রিয়া জানাবেন?' স্ক্রিনশটে দেখা যাচ্ছে, কর্মচারী তাদের বিধ্বস্ত গাড়ির ছবি পাঠিয়েছেন। এর জবাবে, বস বলেছেন, 'আপনি কখন অফিসে আসতে পারবেন আমায় জানান। পরিবারের কারর মৃত্যু ছাড়া যেকোনো কারণে আপনি অফিসে না এলে কোম্পানী কোনও অজুহাত গ্রহণ করবে না'
what would y all respond with if your manager says this pic.twitter.com/bZznlPZrLT
kira kirawontmiss October 22 2024
'কিরা'র পোস্টে অনেকে অনেক প্রতিক্রিয়া দিয়েছেন, একজন লিখেছেন 'আমার ম্যানেজারও আমায় ভয় দেখিয়ে জীবন দুর্বিষহ করে দিয়েছে'। অন্য একজন বলেছেন 'ব্লক করে দিন আর কোনও দিন ওই কোম্পানিতে কোনও দিন ফিরে যাবেন না,এবং যদি ভবিষ্যতে কোনো কোম্পানি জিজ্ঞেস করে কেন আপনি ছেড়েছেন, এই স্ক্রিনশটটি দেখাতে পারেন'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)