RG Kar Case| Supreme Court: সময় বদলেও হল না! সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি...
RG Kar Case| Supreme Court: সময় বদলেও হল না! সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি...
RG Kar Case| Supreme Court: কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন আরজি কাণ্ডের তদন্ত করছে সিবিআই, তখন স্বতঃপ্রণোদিতভাবে মামলাটি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নজরদারিতে তদন্ত চলছে। আরজি মামলায় এখনও পর্যন্ত ৬ দফা শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবারের পর বুধবারও পিছিয়ে গেল সপ্তম দফায় শুনানি।
ঘটনাটি ঠিক কী? কলকাতা হাইকোর্টের নির্দেশে যখন আরজি কাণ্ডের তদন্ত করছে সিবিআই, তখন স্বতঃপ্রণোদিতভাবে মামলাটি গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নজরদারিতে তদন্ত চলছে। আরজি মামলায় এখনও পর্যন্ত ৬ দফা শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। সপ্তম দফার শুনানি হওয়ার কথা ছিল মঙ্গলবার দুপুর ৩টে। কিন্তু সেদিন অন্যন্য় মামলার শুনানি দীর্ঘ সময় চলে যায়। ফলে আরজি মামলার শুনানি পিছিয়ে যায়।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছিলেন, আজ বুধবার সকালে সাড়ে দশটায় আরজি কর মামলার শুনানি হবে। সেইমতো মামলাটিকে তালিকাভুক্তও করা হয়েছিল। এরপর জানা যায়, সকালে সাড়ে দশটা নয়, বিকেল ৩টে শুনানি হবে। কিন্তু অন্যন্য মামলার শুনানিতে এতটাই সময় লেগে যায় যে, শেষপর্যন্ত আরজি কর মামলার শুনানি আর হল না।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.