তিস্তা নিয়ে আমি কিছু জানি না, দুই দেশের ভাল হবে এমন সিদ্ধান্তই নেব: মমতা
"আমাকে না জানিয়েই সব কিছু হচ্ছে, আমি তিস্তা নিয়ে কিছু জানি না", তিস্তা জলবন্টন ইস্যুতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারকে ধোঁয়াশাতে রেখেই সব কিছু করছে কেন্দ্র, এমনই বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আরও দাবি, "আমি তিস্তা নিয়ে এ বি সি ডি, অথবা ওয়ান টু থ্রি ফোর, অথবা অ আ ক খ, কিছু জানি না। খবরের কাগজে পড়েছি ২৫মে নাকি বাংলাদেশে গিয়ে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে। আমার কাছে কোনও তথ্য নেই"।
Updated By: Mar 24, 2017, 11:03 AM IST