যাত্রাপথে এবার ট্রেনেই মিলবে পিত্জা, বার্গার
যাত্রী স্বাচ্ছন্দ্যের লক্ষ্যে নয়া পরিকল্পনা IRCTC-র। ট্রেনে পরিবেশন করা খাবার খেতে যদি ভালো না লাগে, তাহলে নতুন বিকল্প নিয়ে এল IRCTC। দূরের জার্নির ক্ষেত্রে এবার ট্রেনেই মিলবে পিত্জা, বার্গার প্রভৃতি। এককথায় 'রেডি টু ইট মিল'। আগামী মাস থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে এই বন্দোবস্ত। প্রাথমিকভাবে রাজধানী, শতাব্দী ও দুরন্ত এক্সপ্রেসে মিলবে এই রেডি মিল।
Updated By: Jun 14, 2016, 04:50 PM IST