Rahul Gandhi: সংসদ চত্বরে ধাক্কাধাক্কি, রক্তপাত! লোকসভার সচিবালয়ের কাছে সিসিটিভি ফুটেজও চেয়েছেন দিল্লির পুলিসের ক্রাইম ব্রাঞ্চ।
রাজীব চক্রবর্তী: সংসদ চত্বরে ধাক্কাধাক্কি, রক্তপাত! খোদ বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে এবার জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। লোকসভার সচিবালয়ের কাছে সিসিটিভি ফুটেজও চেয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর তেমনই।
ঘটনাটি ঠিক কী? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেডকর-মন্তব্যে তখন উত্তাল সংসদ। সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। অভিযোগ, বিজেপি সাংসদরা সংসদে ঢুকতে গেলে দুইপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সেই ধাস্তাধস্তি গড়ায় হাতাহাতিতে।
বিজেপির দাবি, সংসদের চত্বরে হাতাহাতির সময়ে ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপূতকে ধাক্কা মারেন রাহুল। তিনি পড়ে যান আর এক সাংসদ প্রতাপ সারেঙ্গীর উপরে। দু'জনকেই ভর্তি করতে হয় দিল্লিতে রাম মনোহর লোহিয়া হাসপাতালে। বিরোধী দলনেতার বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন অনুরাগ ঠাকুর, বাঁশরী স্বরাজরা। ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ।
গতকাল, রবিবার দিল্লি রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে বিজেপির ২ সাংসদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। হাসপাতাল থেকে তাঁদের মেডিক্যাল রিপোর্টও সংগ্রহ করেছেন। আজ, সোমবার হাসপাতাল ছাড়া পাওয়ার পর, ফের নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপির দুই সাংসদ। সেখানে গিয়ে তদন্তকারীরা তাঁদের বয়ান রেকর্ড করবেন বলে খবর।
আরও পড়ুন: Karnataka: ভয়ংকর দুর্ঘটনা! লরির তলায় চাপা পড়ে, চোখের নিমেষেই শেষ দুই শিশু সহ...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 41 runs | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 4 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.