হোলির দিনে হেনস্থা বিদেশিনীকে ! জাপানি মহিলার চুলের মুঠি ধরে মাখানো হল ডিম

 ৮ মার্চ সারা দেশেই রঙের উৎসব পালন হয়েছে৷ রঙে মাতোয়ারা হয়েছে বৃদ্ধ-বণিতা সকলেই। কিন্তু সেই উৎসবেই এক বেনজির ঘটনা৷ পুরুষদের হয়রানির মুখে পড়েন এক জাপানি মহিলা। এই গোটা ঘটনাটির ভিডিও তিনি ট্যুইটারে পোস্ট করেন, পরে তা মুছেও ফেলেন। সেই ভিডিওতে দেখা যায়, একদল পুরুষ তাঁকে ঘিরে রয়েছে৷ কেউ কেউ তাঁর মুখে জোর করেই রঙ মাখিয়ে দিচ্ছে। একজন আবার ডিমও ছোড়েন ওই মহিলার দিকে৷ 

হোলির দিনে হেনস্থা বিদেশিনীকে ! জাপানি মহিলার চুলের মুঠি ধরে মাখানো হল ডিম
Image Credit: ফোটো- ট্যুইটার