নতুন কুড়ি ও পঞ্চাশ টাকার নোট ঠিক কেমন হবে, জেনে নিন
শিগগিরই নতুন কুড়ি ও পঞ্চাশ টাকার নোট বাজারে আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে পুরনো নোটগুলিও চালু থাকবে। নতুন নোটের অধিকাংশ বৈশিষ্টই পুরনো নোটের মতো। শুধু সামান্য কয়েকটি বদল আসছে। পাঁচশো ও দুহাজারের পর পঞ্চাশ ও কুড়ি। বাজারে শিগগিরই আসছে নতুন নোট। তবে ব্যাঙ্কের লাইনে দাঁড়ানোর হয়রানি আর পোহাতে হবে না। কারণ চালু নোটগুলি বাতিল করা হচ্ছে না। সামান্য কিছু বদল আসছে। প্রথম বদল নম্বর প্যানেলে। তা বুঝতেই আগে আগে দেখে নিই নম্বর প্যানেলের কিছু বৈশিষ্ট্য।
Updated By: Dec 4, 2016, 07:50 PM IST