NEET question paper leak: একরাতের মধ্যে পরীক্ষার্থীদের সমস্ত উত্তর মুখস্থ করে নিতে বলা হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিহার থেকে মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: '৩০ থেকে ৩২ লাখে বিক্রি করেছি নিটের প্রশ্নপত্র। পরীক্ষা একদিন আগে এই প্রশ্নপত্র বিক্রি করি আমি।' জেরার মুখে স্বীকার করল নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মাস্টারমাইন্ড, বিহার থেকে ধৃত অমিত আনন্দ। ধৃত অমিত আনন্দ আরও জানিয়েছে যে, সে ও দানাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার সিকান্দার মিলে এই প্রশ্নপত্র ফাঁসের ষড়যন্ত্র করে। সে গিয়েই সিকান্দারকে জানায় যে, নিটের প্রশ্নপত্র ফাঁস করে দিতে পারবে সে! তারপরই তারা দুজন মিলে প্রশ্নপত্র ফাঁসের পরিকল্পনাটি করে।
সেই অনুযায়ী পরীক্ষার্থীদের একরাতের মধ্যে সমস্ত উত্তর মুখস্থ করে নিতে বলা হয়। অমিত আনন্দের পাশাপাশি, নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে অনুরাগ যাদব বলে এক পরীক্ষার্থীকেও গ্রেফতার করেছে পুলিস। সে স্বীকার করেছে যে 'ফাঁস' প্রশ্নপত্র তার হাতে এসেছিল, তার সঙ্গে নিট পরীক্ষার আসল প্রশ্নপত্রের হুবহু মিল ছিল। প্রসঙ্গত, নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিহার থেকে মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস। যে দলে অমিত আনন্দ, সিকান্দার যাদবেন্দু, অনুরাগ যাদব ছাড়াও রয়েছে নীতীশ কুমার বলে আরও একজন।
উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে ইতিমধ্যেই পিটিশন জমা পড়েছে শীর্ষ আদালতে। যার পরিপ্রেক্ষিতে মতামত জানতে চেয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ও সিবিআই-কে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি ৮ জুলাই। এর পাশাপাশি, ২৩ জুন ফের নিট পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে NTA। ফলপ্রকাশ ৩০ জুন। আগে বাদ যাবে গ্রেস মার্কস। তারপর আবার পরীক্ষা নেওয়া হবে ১৫৬৩ জন পরীক্ষার্থীর। গ্রেস মার্কস বাদ দিয়ে প্রাপ্ত নাম্বার প্রথমে ওই ১৫৬৩ জনকে জানানো হবে। তারপর তাঁদের অপশন দেওয়া হবে পুনরায় পরীক্ষা দেওয়ার।
এখন তাঁরা ঠিক করবেন যে, তাঁরা কি আবার পরীক্ষায় বসবেন নাকি গ্রেস মার্কস ছাড়াই কাউন্সেলিংয়ে যাবেন! প্রসঙ্গত, নিট হয় মোট ৭২০ নাম্বারের। ৪ নম্বরের ১৮০টি প্রশ্ন থাকে। এবার নিট-এ বসেছিলেন ২৪ লাখ পরীক্ষার্থী। রেজাল্ট বেরলে দেখা যায় ফুল মার্কস ৭২০ মধ্যে ৭২০ পেয়েছেন মোট ৬৭ জন! যা নিয়ে দানা বাঁধে সন্দেহ। আবার কেউ কেউ পেয়েছেন ৭১৮ কিংবা ৭১৯ নাম্বার। সেটাও প্রশ্নসাপেক্ষ! কারণ কেউ কোনও প্রশ্নের উত্তর না করলে তার ৪ নাম্বার কম পাওয়া কথা। অর্থাত্ সেক্ষেত্রে ৭১৬ মার্কস হওয়া উচিত। আর কেউ কোনও প্রশ্নের ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিংয়ে তার মোট ৫ নাম্বার বাদ যাওয়ার কথা। সেক্ষেত্রে ৭১৫ নাম্বার পাওয়ার কথা তার। সেখানে ৭১৮ বা ৭১৯ নম্বর পাওয়াটা অস্বাভাবিক!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
RCB
(20 ov) 201/8
|
VS |
RR
202/4(18 ov)
|
| Rajasthan Royals beat Royal Challengers Bengaluru by 6 wickets | ||
| Full Scorecard → | ||
|
OMA
(50 ov) 218/9
|
VS |
NAM
223/9(49.3 ov)
|
| Namibia beat Oman by 1 wicket | ||
| Full Scorecard → | ||
|
KKR
(20 ov) 181/4
|
VS |
LSG
182/7(20 ov)
|
| Lucknow Super Giants beat Kolkata Knight Riders by 3 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.