আগামী ১৩ তারিখ পর্যন্ত কার্ডে পেট্রোল পাম্প থেকে তেল কেনা যাবে
আগামী কাল থেকে পেট্রলপাম্পে আর কার্ড ব্যবহার করে দাম মেটানো যাবে না। এমনটাই ঘোষণা হয়েছিল। কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রকের মধ্যস্থতায় জট কাটল। ব্যাঙ্কগুলো জানিয়ে দেয় তারা অতিরিক্ত ১ শতাংশ পরিষেবা কর নেবে না। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৩ তারিখ পর্যন্ত আপাতত কার্ডে তেল কেনা যাবে। যেহেতু ব্যাঙ্ক প্রতিটি লেনদেনের উপর ১ শতাংশ ট্রানজাক্সান ফি নিচ্ছে তার প্রতিবাদেই পাম্প মালিকরা এমন সিদ্ধান্ত নিয়েছিল। পেট্রোলিয়াম ডিলাররা মনে করছিলেন এই ১% ট্রানজাক্সান ফি তাদের লভ্যাংশকে কমাবে।
Updated By: Jan 8, 2017, 11:40 PM IST