Mumbai Horror: বাড়ি থেকে পালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে কিশোরী, কারণ ফিরলেই ফের বাবা বিছানায়...

Mumbai Horror: অভিযুক্ত তার স্ত্রী অর্থাৎ ওই কিশোরীর মাকে অনেক বেশি ঘুমের ওষুধ দিত। এরপর ওই কিশোরীকে... 

রজত মণ্ডল | Updated By: Oct 3, 2024, 09:05 PM IST
Mumbai Horror: বাড়ি থেকে পালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে কিশোরী, কারণ ফিরলেই ফের বাবা বিছানায়...

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এক নিখোঁজ কিশোরীকে খুঁজে বের করল মুম্বাই পুলিস, তবে তদন্তের সময় এক বিস্ময়কর তথ্য হাতে এলো পুলিসের। পুলিস কনস্টেবল বিনোদ পরব এই মামলাটি পরিচালনা করছিলেন, তিনিই মেয়েটির সঙ্গে কথা বলে তার বাড়ি ছেড়ে আসার কারণটি জানতে পারেন। তদন্তে জানা যায়, মেয়েটি ৫ বছর ধরে তার বাবার ধর্ষণের শিকার হয়ে আসছে। সেই কারণেই মেয়েটি বাড়ি ছেড়ে পালিয়ে যায়। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Marital Rape Case: 'বৈবাহিক ধর্ষণকে প্লিজ কোনও অপরাধ বলবেন না!', সুপ্রিম কোর্টে আর্জি কেন্দ্রের...

এই বিস্ময়কর তথ্য জানার পরে, তারদেও থানায় ওই মেয়ের বাবার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে তাকে আটক করে তদন্ত করছে পুলিস।  ৪৬ বছর বয়সী অভিযুক্ত মেয়েটির বাবার ইউপির বাসিন্দা এবং গত কয়েক বছর ধরে মহালক্ষ্মী এলাকায় বসবাস করছেন। তিনি মহালক্ষ্মী রেস কোর্সে বাগানের কাজ করতেন। তিন-চার মাস আগে তিনিই গ্রাম থেকে তার মেয়েকে মুম্বাই নিয়ে এসেছিলেন। জানা যায়, বাবার যৌন হয়রানির শিকার হয়ে গত ২ অক্টোবর সকালে বাড়ি থেকে পালিয়ে যায় ১৭ বছরের ওই কিশোরী। এরপর তার বাবা তারদেও থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ কনস্টেবল বিনোদ পরব ও ঘাটকার তদন্ত শুরু করলে মহালক্ষ্মী রেলস্টেশনে ওই কিশোরীকে খুঁজে পান। তবে তদন্ত এখানেই থামেনি, পুলিশ কনস্টেবল বিনোদ পরব খুব দক্ষতার সঙ্গে মেয়েটির বাড়ি থেকে পালিয়ে আসার কারণ খুঁজে বের করেন। জানা যায়, গত পাঁচ বছর ধরে তার বাবা তাকে যৌন নির্যাতন করে আসছেন। এরপর গত ২ অক্টোবর সন্ধ্যায় সাত রাস্তা সার্কেল থেকে পুলিস ওই কিশোরীর বাবাকে গ্রেপ্তার করেন।

আরও পড়ুন: Garba Dance:শাড়ি-সিঁদুর পরে নারীবেশে পুরুষরা গরবা না নাচলে নবরাত্রিই শেষ হয় না! জানেন?

এছাড়াও, তদন্তে জানা গিয়েছে যে অভিযুক্ত তার স্ত্রী অর্থাৎ ওই কিশোরীর মাকে অনেক বেশি ঘুমের ওষুধ দিত। এরপর ওই কিশোরীকে যৌন নির্যাতন করত। বিষয়টি কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকিও দেন তিনি। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Rajat Mondal

বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ। ...Read More

.