গান্ধীর নাম থেকে মহাত্মা ছেঁটে দিন, ফালতু মামলা দায়ের করে জরিমানার কোপে গবেষক
গান্ধীর নাম থেকে মহাত্মা ছেঁটে দিন, 'ফালতু মামলা' দায়ের করে জরিমানার কোপে গবেষক
১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে গবেষককে
Updated By: Nov 15, 2017, 08:51 PM IST
নিজস্ব প্রতিবেদন : গান্ধীর নামের থেকে ছেঁটে বাদ দেওয়া হোক 'মহাত্মা' কথাটি, দাবি এমনটাই। সেই দাবি অনুযায়ী মঙ্গলবার চেন্নাই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন গবেষক এ মুরুগানাথম। কিন্তু এমন মামলা দায়ের করে উল্টে আদালতের কোপেই পড়তে হল মুরুগানাথমকে।
Add Zee News as a Preferred Source
মুরুগানাথমের আবেদন খারিজ করে দিয়ে চেন্নাই হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারপতি এম সুন্দর বলেন, এ ধরনের আবেদন আদালতের মূল্যবান সময় নষ্ট করে। আদালতের কাজের পথে বাধা তৈরি করে। একইসঙ্গে এধরনের 'ফালতু' মামলা দায়ের করে আদালতের কাজের সময় নষ্টের জন্য ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে ওই গবেষককে।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.