Uttar Pradesh: ফের শিরোনামে উত্তরপ্রদেশ। প্রকাশ্যে দেহ লোপাট করছে ৪ যুবক। ভয়ানক কীর্তির সেই ভিডিয়ো ভাইরাল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের শিরোনামে উত্তরপ্রদেশ। প্রকাশ্যে দেহ লোপাট করছে ৪ যুবক। ভয়ানক কীর্তির সেই ভিডিয়ো ভাইরাল। সেখানে দেখা যায়, উত্তরপ্রদেশের হাপুরের গঙ্গায় বোটে করে যাচ্ছিলেন ৪ যুবক। সেই নৌকার সামনে প্যাকেটবন্দি করা আছে একটি মৃতদেহ। নদীতে ফেলার আগে ৪ জনের মধ্যে একজন আবার দেখে নিল যে, সেটি ঠিকমত শক্ত করে বাঁধা আছে কিনা। একজনের নির্দেশে তিনজন মিলে সেই মৃতদেহটি জলে ফেলে দেয়।
জানা গিয়েছে, মৃতদেহটি একজন মহিলার। হাড়হিম করা ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর, হাপুর পুলিস বিষয়টি নিয়ে কড়া তদন্তে নামে। এখনও অবধি পুলিস ভিডিয়ো দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে।
প্রাথমিক রিপোর্ট থেকে ধারণা করা হয়েছে যে, এই ঘটনাটি 'অনার কিলিং', অর্থাত্ পারিবারিক সম্মান রক্ষার্থে যে অপরাধ করা হয়। এ-ও মনে করা হচ্ছে যে, ওই মহিলাকে অন্য কোথাও খুন করা হয়েছে। পরে তার মৃতদেহকে লোপাট করার জন্য নৌকায় তুলে গঙ্গায় ফেলে দেওয়া হয়।
Hello @hapurpolice इसे देखिए –
कुछ लोग ब्रजघाट गंगा में एक लड़की की लाश फेंक रहे हैं। मेरे सोर्स के अनुसार, ऑनर किलिंग हुई और लाश को ठिकाने लगा दिया। #UttarPradsh pic.twitter.com/BnRCElEmjB
— Sachin Gupta (@SachinGuptaUP) July 30, 2024
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের নানান ভয়ংকর অপরাধ নিত্যদিন খবরের শিরোনামে থাকে। বিশেষ করে মহিলাদের উপর নির্যাতনের খবর যেন খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে, ণের জন্য তাঁকে চাপ দেওয়া হয়। এ তো চেনা ছবি। এই অত্যাচার ছিলই। কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছিল অন্য উপসর্গ। বিয়ের পরে স্বামী নয়, শারীরিক সম্পর্কের জন্য জোরাজুরি করলেন শাশুড়ি! শাশুড়ি নববিবাহিত বধূর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চান শুনে হতবাক নববধূ। তিনি তা অস্বীকার করতেই শুরু হয় অকথ্য অত্যাচার। মারধর। শাশুড়ি ছেলের বউয়ের সারা শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে দেয়। শুধু স্বামী-শাশুড়িই নয়, ননদও অত্যাচার করত বলে অভিযোগ ওই যুবতীর।
আরও পড়ুন:kanwar Yatra: খোদ শিবজি স্বপ্নাদেশ দিয়েছেন.....তাজমহলে গঙ্গাজল ছিটোবই, নাছোড় কাঁওয়ারযাত্রী
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিপুরে। ওই যুবতী তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে হেনস্থা, শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন। এফআইআরও করেন। তাঁর অভিযোগে তিনি জানান, শাশুড়ি শারীরিক সম্পর্ক স্থাপন করতে জোরাজুরি করতেন। অস্বীকার করতেই তাঁর হাতে ব্লেড চালানো হয়, ফালা ফালা করে দেওয়া হয় তাঁর হাত। তাঁকে সেলাই পর্যন্ত করাতে হয়!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
SIN
(19.3 ov) 110
|
VS |
MAS
111/4(11.4 ov)
|
| Malaysia beat Singapore by 6 wickets | ||
| Full Scorecard → | ||
|
THA
(20 ov) 153/7
|
VS |
PHI
156/9(19.4 ov)
|
| Philippines beat Thailand by 1 wicket | ||
| Full Scorecard → | ||
|
THA
(13.3 ov) 62
|
VS |
MAS
67/2(5.4 ov)
|
| Malaysia beat Thailand by 8 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.