Cholestrol Level: শরীরে কোলেস্টেরল কমাতে সাহায্য করে এমন কিছু খাবার...

Published: Mar 20, 2023, 05:53 PM IST|Updated: Mar 20, 2023, 05:53 PM IST

5 Food Items to lower Cholestrol Level, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : ২০২৩ সালে দাঁড়িয়েও অতএব বাড়িতে বাড়িতে হাজির কোলেস্টেরলের সমস্যা। খাদ্যাভ্যাস, এর একমাত্র কারণ। সুতরাং, জেনে নিন সেই সব খাবারগুলির নাম যা খেলে কোলেস্টেরলের সমস্যার সমাধান অনিবার্য..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোজকার জীবনে আমরা যা কিছুই খাই না কেন, তা আমাদের স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে। এ কথা বহুচর্চিত এবং মানুষ তা হাড়েহাড়ে জানেন। কিন্তু প্রশ্ন হল, মানুষ জানেন কিন্তু, মানেন কি? যদি মানতেন তবে এই কড়াকড়ির যুগেও শপিং মলের বাহারি ফুডকোর্টে বা ফুটপাথের পেটচুক্তি স্টলগুলোও রমরমিয়ে হাজারো ফাস্টফুড বিক্রি হত কি? সহজ জবাব, না!তার মানে কী দাঁড়াল? খাদ্য়ের গুণাগুণের বিচার সম্পর্কে আমরা সচেতন হলেও তা নিজেদের জীবনে প্রয়োগ করতে আমাদের অনেকেরই বিস্তর সমস্যা! যার জেরে ২০২৩ সালে দাঁড়িয়েও অতএব বাড়িতে বাড়িতে হাজির কোলেস্টেরলের সমস্যা। এর কারণ একটাই। খাদ্যাভ্যাস। যদি বাঁচতে চান, আপনাকে আমূল পালটে ফেলতে হবে আপনার প্লেটে থাকা খাবারের তালিকা। এটা করা এমন কিছু হাতি-ঘোড়া কাজ নয়। খানিকটা মনের জোর থাকলেই পারবেন। আমাদের রান্নাঘরেই উপস্থিত থাকে এরকম কিছু সহজলভ্য খাবার যা নিয়ম করে খেলে কমে যাবে কোলেস্টেরল। তা হলে সেই খাবারগুলোয় এক নজরে একবার ঝালিয়ে দেখে নেওয়া যাক-

ওটস1/5

ওটস

বর্তমান পুষ্টি নির্দেশিকা অনুযায়ী, প্রত্যেকেরই দিনে ২০ থেকে ৩৫ গ্রাম ফাইবার শরীরের জন্য প্রয়োজনীয়। আপনার কোলেস্টেরল কমাতে সকালের জলখাবারে এক বাটি ওটমিল রাখতে পারেন। এটি শরীরকে ১ থেকে ২ গ্রাম ফাইবার দিতে সাহায্য করে। তার সঙ্গে যোগ করতে পারেন একটি কলা বা কিছু স্ট্রবেরি। 

বিনস2/5

বিনস

সবজির মধ্যে বিনস ফাইবার সমৃদ্ধ। কোলেস্টেরলের পাশাপাশি ব্লাড সুগার কমাতেও সাহায্য করে। আবার অনেকে ওজন কমানোর জন্যেও বিনস খায় । 

বাদাম3/5

বাদাম

আমান্ড, কাজু ও অন্য়ান্য বাদামে খুব বেশি পরিমানে ভিটামিন থাকে। যা হার্টকে সুস্থ রাখতেও সাহায্য করে। এছাড়া প্রতিদিন ২ আউন্স বাদাম খেলে এলডিএল কিছুটা কমতে সাহায্য করতে পারে। 

টফু,সয়া দুধ4/5

টফু,সয়া দুধ

কোলেস্টেরল কমানোর এক সহজ উপায়  হল টফু,সয়া দুধ এবং সয়াবিন । দিনে ২৫ গ্রাম সয়া প্রোটিন খেলে এলডিএল ৫% থেকে ৬% কমে যেতে পারে।

ফ্যাটি ফিশ 5/5

ফ্যাটি ফিশ

সপ্তাহে দুই বা তিনবার মাছ খেলে এলডিএল  কমতে পারে। এতে এলডিএল -বুস্টিং স্যাচুরেটেড ফ্যাট রয়েছে। তাছাড়াও আছে ওমেগা-৩ ফ্যাট। ওমেগা-৩ রক্ত ​​হার্টের রোগ প্রতিরোধেও সাহায্য করে।