Ananya Pandey: পরিবারে খুশির হাওয়া। বুধবার পরিবারে নতুন সন্তান আসার খবর শেয়ার করেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বেশ অনেকদিন ধরেই আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন অনন্যা। সরাসরি না বললেও কফি উইথ করণে কার্যত স্বীকার করে নিয়েছিলেন সেই কথা।
1/6
সুখবর
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন অনন্যা রায়। একথা তাঁরা সরাসরি স্বীকার না করলেও তাঁদের সবজায়গায় একসঙ্গে দেখা যায়।
2/6
সুখবর
এমনকী বিদেশে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা যায় এই জুটিকে।
3/6
সুখবর
কবে বিয়ে করছেন তাঁরা, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
4/6
সুখবর
এরই মাঝে সুখবর শেয়ার করলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। জানালেন যে পরিবারে আসছে নয়া অতিথি।
5/6
সুখবর
অভিনেত্রী লেখেন, 'হৃদয়ে আনন্দের জোয়ার। লিটিল বেবি, এখনই তোমাকে খুব ভালোবাসি। আমি তাড়াতাড়ি মাসি হতে চলেছি...'
6/6
সুখবর
মা হতে চলেছেন অনন্যার তুতো বোন অলন্যা পাণ্ডে। সেই খবরই শেয়ার করেছেন অভিনেত্রী।