Sonia Gandhi-Sheikh Hasina: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। তবে শুধু শপথ গ্রহণ অনুষ্ঠানই নয়, সোনিয়া গান্ধী-রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কার সঙ্গেও দেখা করলেন তিনি।
1/7রবি ত্রিবেদী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই কারণেই শনিবার দিল্লি পৌঁছেছেন তিনি। শপথ গ্রহণের অনুষ্ঠান ছাড়াও এদিন তিনি দেখা করলেন গান্ধী পরিবারের সঙ্গেও।
2/7বাংলাদেশ হাইকমিশনে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আমন্ত্রণ জানান শেখ হাসিনা।
3/7সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গান্ধী পরিবার ও শেখ হাসিনার বেশ কিছু অন্তরঙ্গ ছবি।
4/7হাসিনার মতোই এদিন বাংলাদেশের জামদানি পরেন সোনিয়া গান্ধীও।
5/7বরাবরই গান্ধী পরিবারের সঙ্গে শেখ হাসিনার পরিবারের শুধু রাজনৈতিক নয়, ব্যক্তিগতস্তরেও ভালো সম্পর্ক।
6/7১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। দুই পরিবারেরই একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা রয়েছে।
7/7তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।