Hina Khan: সাবেকি পোশাক পরেও রক্ষা নেই। সালোয়ার কামিজ পরেও নেটপাড়ায় সমালোচনার মুখে পড়তে হল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খানকে।
1/7জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিন্দি ধারাবাহিক ও বিগ বসের হাত ধরে তুমুল জনপ্রিয়তা পেয়ছেন হিনা খান।
2/7সম্প্রতি পরিবারের সঙ্গে জীবনে প্রথম ওমরাহ করতে মক্কা গেছেন অভিনেত্রী।
3/7ওমরাহ যাত্রার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হিনা।
4/7খোলামেলা সাহসী পোশাকেই হিনাকে দেখতে অভ্যস্ত তাঁর ফ্যানেরা। তবে ওমরাহ যাত্রায় হিনাকে দেখা গেল মুসলিম ধর্মাবলম্বীদের সাবেকি পোশাকে।
5/7মক্কায় কখনও সাদা কখনও আবার কালো রঙের বোরখায় দেখা গেল হিনাকে।
6/7তবে সালোয়ার কামিজ পরা সত্ত্বেও হিনার পোশাক নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনরা।
7/7অনেকেই লিখেছেন, হিনার সালোয়ার কামিজ স্বচ্ছ। হজে যাওয়ার সময় কেন এই স্বচ্ছ পোশাক পরেছেন তিনি, তা নিয়েও কটাক্ষ শুনতে হয় অভিনেত্রীকে।