Bohurupi: বহুরূপী-জ্বরে কাঁপছে গোটা দেশ! বক্স অফিসে বাংলা ছবির ঐতিহাসিক রেকর্ড...
Bohurupi Box Office Collection: নয়া পালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গোটা দেশে বহুরূপীর আয় ছাড়াল ১৪ কোটি।
Nov 09, 2024, 02:27 PM IST
1/6
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা ছবির বক্স অফিসে নয়া রেকর্ড। গোটা দেশে বহুরূপীর বক্স অফিসে কালেকশন ১৪ কোটির গণ্ডি ছাড়াল।
2/6
পুজোর ঠিক মুখে ৮ অক্টোবর মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘বহুরূপী’। প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি।
photos
TRENDING NOW
3/6
ভারত ছাড়াও এই ছবিটি বাংলাদেশেও বিশেষ সম্মান পেয়েছে।
4/6
তবে কেবল ছবির গল্প বা অভিনেতাদের অভিনয় নয়, সমানভাবে নজর কেড়েছে এই ছবির গানগুলিও। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে এটি একমাত্র ছবি যা পঞ্চম সপ্তাহতেও হাউজ ফুল যাচ্ছে।
5/6
ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, প্রমুখ। বাস্তবের এক ব্যাঙ্ক ডাকাতের গল্পকে তুলে ধরা হয়েছে ছবিতে। সঙ্গে দারুণ ভাবে তুলে ধরা হয়েছে বহুরূপীদের কথাও।
6/6
উল্লেখ্য, ছবির অগ্রিম টিকিট বুকিং শুরুর আগেই ৫০ লক্ষ টাকা আয় করে প্রযোজনা সংস্থা। এই ছবির গানের স্বত্ব বিক্রি হয় ৫০ লক্ষ টাকায়। কিনেছে জঙ্গলি মিউজিক।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.