Tekka | Bohurupi | Shastri: একইসঙ্গে মুক্তি পেয়েছে শাস্ত্রী, বহুরূপী, টেক্কা। এবার বক্স অফিসে মুখোমুখি দেব, মিঠুন ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অবশেষে বাংলা ছবির হাত ধরে হলে ফিরল দর্শক। তারই প্রতিফলন দেখা গেল বক্স অফিসে।
1/7জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোয় মুক্তি পেয়েছে দেব ও সৃজিতের যুগলবন্দির বহু প্রতীক্ষিত ছবি টেক্কা। প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে সেই ছবি।
2/7হলে হলে ঝুলছে হাউজফুল বোর্ড। হলমুখী হয়েছে দর্শক। হলে হলে পৌঁছে যাচ্ছেন দেব, স্বস্তিকা, সৃজিত, রুক্মিনী।
3/7সপ্তমীতে কলকাতার প্রায় ৩৫ টি সিনেমা হলে হাউজফুল টেক্কা।
4/7পিছিয়ে নেই বহুরূপীও। সমালোচক থেকে দর্শক সকলের মনই জয় করে নিয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি।
5/7অভিনয়ে বাজিমাত করেছেন শিবপ্রসাদ ও কৌশানী। সিনেমা হলেও তার প্রভাব তুমুল। সপ্তমীতে বহুরূপীর ৭৫ শো হাউজফুল।
6/7ষষ্ঠীতে শুধু কলকাতাই নয়, হুগলীরও কয়েকটি হল পরিদর্শনে যান শিবপ্রসাদ-নন্দিতা জুটি।
7/7বহুরূপী ও টেক্কার তুলনায় বেশ কিছুটা পিছিয়ে পড়েছে মিঠুনের শাস্ত্রী। প্রযোজক অভিনেতা সোহমের দাবি, তাঁর ছবি শো পায়নি ঠিকমতো।