জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নৈহাটির বড় মা (Boro Maa Naihati)। নৈহাটির এই কালী মায়ের বড় মা নামকরণ হয় বিশেষ কারণে। এই কালীমূর্তির আকারে-উচ্চতায় বিশাল, প্রায় ২১ ফুটের কাছাকাছি এর উচ্চতা! মূলত এ কারণেই এই কালীমূর্তিকে সকলে বড়মা বলে ডাকেন। এবার এহেন বড় মাকে কেন্দ্র করে উঠল এক আশ্চর্য অভিযোগ! জানা গেল, দীর্ঘদিন ধরে নৈহাটির বড়মায়ের নাম ও ছবি দিয়ে হুগলির রিষড়া থেকে চলছিল এক ভয়ংকর কাজ!
1/6কী কাজ? নৈহাটির বড়মায়ের (Boro Maa Naihati) নাম ও ছবি দিয়ে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। (তথ্য: বরুণ সেনগুপ্ত)
2/6দাবি করা হচ্ছিল, সেই ওয়েবসাইটের মাধ্যমে বড় মার (Naihati Boro Maa) পুজো দিতে পারা যাবে। আর এটা বলে টাকা-পয়সা তুলছিল তাঁরা। (তথ্য: বরুণ সেনগুপ্ত)
3/6আজ বড়মা (Boro Maa) পুজো কমিটি ট্রাস্টের পক্ষ থেকে এ নিয়ে অভিযোগ জানানো হয়। (তথ্য: বরুণ সেনগুপ্ত)
4/6সেই অভিযোগের ভিত্তিতে নৈহাটি (Naihati)থানার উদ্যোগে ও রিষড়া (Rishra) থানার সহযোগিতায় তদন্ত-পর্ব এগিয়েছে। (তথ্য: বরুণ সেনগুপ্ত)
5/6সেই তদন্তের জেরে সুরজিৎ কুন্ডু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। (তথ্য: বরুণ সেনগুপ্ত)
6/6তার কাছ থেকে একটি ল্যাপটপ একটি মোবাইল ও একটি ব্যাংকের পাসবই উদ্ধার করে পুলিস। (তথ্য: বরুণ সেনগুপ্ত)