Pandemic: কেউ এড়াতে পারবে না! পরবর্তী অতিমারী 'অবশ্যম্ভাবী', ভয় ধরালেন ব্রিটিশ বিজ্ঞানী...

Written BySUDESHNA PAULUpdated bySUDESHNA PAUL
Published: May 28, 2024, 02:56 PM IST|Updated: May 28, 2024, 02:56 PM IST

British top Scientist warns: আগাম সতর্ক হলে এড়ানো যেত কোভিডের ভয়াবহতা। রোখা যেত কোভিডের মৃত্যুমিছিল। 

Pandemic Inevitable1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার অতিমারীর আতঙ্ক? আবার মৃত্যুমিছিল? আবার লকডাউন? ব্রিটিশ বিজ্ঞানীর কথায় অশনিসংকেত।

 

Pandemic Inevitable2/7

ব্রিটেনের প্রাক্তন বিজ্ঞান উপদেষ্টার কথায়, কেউ এড়াতে পারবে না! পরবর্তী অতিমারী 'অবশ্যম্ভাবী'।

 

Pandemic Inevitable3/7

তাই সেই অতিমারী মোকাবিলায় প্রস্ততি নেওয়ার জন্যও সরকারকে সতর্ক করেছেন তিনি। কোথা থেকে বিপদ আসতে পারে, সেই বিষয়ে নজরদারি আরও বাড়াতে বলেছেন তিনি। 

 

Pandemic Inevitable4/7

বিপদের সম্ভাবনা ঘুণাক্ষরে আঁচ করতে পারলেই তা নির্মূল করতে দ্রুততার সঙ্গে 'রেসপন্স' করারও পরামর্শ দিয়েছেন তিনি। 

 

Pandemic Inevitable5/7

তাঁর কথায় যদি আগাম সতর্ক হওয়া যেত, তাহলে বাজারে যে ওষুধ-ভ্যাকসিন ও চিকিৎসা মেলে, তা দিয়েই কোভিডের ভয়াবহতাকে রোখা যেত। 

 

Pandemic Inevitable6/7

একইসঙ্গে তিনি এও বলেছেন যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাপে দেশগুলি 'অতিমারী চুক্তি' করতে সম্মত হয়েছে ঠিক-ই, তবে ফোকাসের অভাব রয়েছে। 

 

Pandemic Inevitable7/7

মহামারী মোকাবিলায় 'অতিমারী চুক্তি' একটি 'ইতিবাচক পদক্ষেপ' হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।