Bus Strike: ১৫ বছরের পুরনো বাস বাতিল ঘিরে জটিলতা, চলতি মাসে ৩দিন টানা বাস ধর্মঘটের ডাক...

Published: Mar 01, 2024, 02:26 PM IST|Updated: Mar 01, 2024, 02:38 PM IST

Kolkata Bus Strike: ১৫ বছরের পুরনো বাস বাতিল নিয়ে তুমুল জটিলতা তৈরি হয়েছে। অনেক টাকা খরচ করে বাধ্যতামূলক ভাবে VLTD বসাতে হয়েছে বাসে। তাতে বাস পিছু মালিকদের প্রায় ৮৫০০ টাকা করে খরচ হয়েছে। এবার ১৫ বছরের খাঁড়া। এর বিহিত চেয়ে চলতি মাসের ৩ দিন গোটা রাজ্যে বাস মিনিবাস পথে না নামানোর কথা জানিয়েছেন বেসরকারি গণ পরিবহন অর্থাৎ বাস মিনিবাস মালিকদের বেশ কয়েকটি সংগঠন।

বাস ধর্মঘট1/6

বাস ধর্মঘট

অয়ন ঘোষাল: ১৫ বছরের পুরনো বাস বাতিল নিয়ে জটিলতার জেরে তৈরি হয়েছে চূড়ান্ত অনিশ্চয়তা।   

বাস ধর্মঘট2/6

বাস ধর্মঘট

এখনও পর্যন্ত প্রায় রুগ্ন বাস মিনিবাস শিল্পের পুনরুজ্জীবন এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে কোনো ইতিবাচক সাড়া নেই।  

বাস ধর্মঘট3/6

বাস ধর্মঘট

করোনা পরিস্থিতি কাটিয়ে এখনও পর্যন্ত থিতু হতে পারেনি বাস মিনিবাস শিল্প।   

বাস ধর্মঘট4/6

বাস ধর্মঘট

অনেক টাকা খরচ করে বাধ্যতামূলক ভাবে VLTD বসাতে হয়েছে বাসে। তাতে বাস পিছু মালিকদের প্রায় ৮৫০০ টাকা করে খরচ হয়েছে।   

বাস ধর্মঘট5/6

বাস ধর্মঘট

এবার ১৫ বছরের খাঁড়া। কীভাবে পরিস্থিতি সমাল দেওয়া যাবে তা ভাবতেই শিউরে উঠছেন মালিকরা।   

বাস ধর্মঘট6/6

বাস ধর্মঘট

এর বিহিত চেয়ে চলতি মাসের ১৮ ১৯ এবং ২০ তারিখ গোটা রাজ্যে বাস মিনিবাস পথে না নামানোর কথা জানিয়েছেন বেসরকারি গণ পরিবহন অর্থাৎ বাস মিনিবাস মালিকদের বেশ কয়েকটি সংগঠন।