শুরু হচ্ছে তারকাখচিত ডান্স বাংলা ডান্স, বিচারকের আসনে বিশেষ চমক গোবিন্দা
শুরু হচ্ছে তারকাখচিত 'ডান্স বাংলা ডান্স', বিচারকের আসনে বিশেষ চমক গোবিন্দা
May 22, 2021, 05:38 PM IST
1/10
নিজস্ব প্রতিবেদন: করোনায় মন খারাপের মাঝেও যেন একটু মনোরঞ্জন। ১৩ বছর ধরে সকলকে আনন্দ দিয়ে আসছে জি বাংলার 'ডান্স বাংলা ডান্স'। আর এবার ডান্স বাংলা ডান্সে বসবে চাঁদের হাট।
2/10
শুভশ্রী মা হওয়ার পর এই রিয়্যালিটি শোয়ের মাধ্যমেই ফুল ফর্মে কাজে ফিরলেন। জিতের সঙ্গে তাঁর পারফরম্যান্স তো উপরি পাওনা হিসেবে থাকছেই।
photos
TRENDING NOW
3/10
ডান্স বাংলা ডান্সে থাকছে মেন্টররাও। প্রতিযোগিদের গুরু হিসেবে থাকছেন সৌমিলি বিশ্বাস, রিমঝিম মিত্র, ওম সাহানি এবং দেবলীনা কুমার।
4/10
টলিউড থেকে বিচারকের আসনে থাকবেন হাইভোল্টেজ দুই তারকা, জিৎ এবং শুভশ্রী। দুজনেই জুটি হিসেবে অত্যন্ত সফল, এবার রিয়্যালিটি শোয়ের মঞ্চে তাঁদের দেখার অপেক্ষায় দর্শক।
5/10
'ডান্স বাংলা ডান্স'-র মূল আকর্ষণ এবার গোবিন্দা। তাঁর নাচের তালে মুগ্ধ সিনেপ্রেমীরা। বাংলায় বিচারকের আসনে তাঁকে পেয়ে তাঁর থেকে নাচের ছোট ছোট টিপস পাওয়ার অপেক্ষায় প্রতিযোগিরা।
6/10
গোবিন্দাকে পেয়ে খুশি ডান্স বাংলা ডান্স টিম। তাঁর সেন্স অফ হিউমার যে কোনও কমেডিয়ানকেই হার মানায়, তাই তিনি যে মাতিয়ে রাখবেন সকলকে তা আর বলার অপেক্ষা রাখে না।
7/10
দেবলীনা-ওমকে মেন্টর হিসাবে একসঙ্গে পাবেন প্রতিযোগিরা, শুধু মেন্টর হিসাবেই নয়, 'রঙ্গবতী' জুটির ডান্সিং জলবা দেখার অপেক্ষায় দর্শক।
8/10
'ডান্স বাংলা ডান্স' অনুষ্ঠানে এবারের থিম 'নাচলেই হবে মুশিকল আসান'। ভারতীয় আদিবাসী নৃত্যের বেশ কিছু ধরণ এবার দেখা যাবে এই মঞ্চে।
9/10
অঙ্কুশ এবং বিক্রম, এই সিজনে সঞ্চালনার দায়িত্বে থাকছেন। টলিউডেও ডান্সারদের মধ্যে অঙ্কুশ ওয়ান অফ দ্য বেস্ট। DBD-তে প্রথম কয়েকদিন চলবে অডিশন পর্ব, সঙ্গে থাকবে মনমুগ্ধকর পারফরম্যান্স।
10/10
অঙ্কুশ এবং বিক্রম একে অপরের খুব কাছের, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই তা বোঝা যায়। তাই এই রিয়্যালিটি শোয়েও যে দুজনের রসায়ন অনুষ্ঠানকে অন্য মাত্রা দেবে তা বলাই যায়।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.