1/5জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৮ সালের সবচেয়ে বানিজ্যিক সফল সিনেমা ছিল হামি২। গত বছরের শেষের সপ্তাহে মুক্তি পেয়েছে এই সিরিজের দ্বিতীয় ছবি হামি ৩।
2/5রিয়ালিটি শোয়ে বাচ্চাদের অংশগ্রহণ এবং তার জেরে তাদের ও তাদের বাবা-মায়ের জীবনের গল্প বুনেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সোমবার সিনেমাহলে ২৫ বছর পূর্ণ করল এই ছবি।
3/5এদিন ছবির সেলিব্রেশনে নন্দনে হাজির ছিলেন দুই পরিচালক, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী ও তিন খুদেশিল্পী ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা ও অরিত্রিকা চৌধুরী। এদিন কেক কেটে সেলিব্রেট করে টিম হামি ২।
4/5এই সিরিজের আগামী ছবি বানানোরও পরিকল্পনা রয়েছে শিবপ্রসাদের, সে কথা আগেই জি ২৪ ঘণ্টা ডিজিটালকে জানিয়েছিলেন তিনি।
5/5এদিন নন্দিতা রায় বলেন, হামি ২ দেখার পর দর্শকেরা অনেকেই অনুরোধ করেন হামি ৩ বানানোর জন্য। আমরা খুব তাড়াতাড়িই এই ছবির প্ল্যান করছি।