Ajker Rashifal | Horoscope Today: লটারির নেশা মারাত্মক হতে পারে কর্কটের, প্রেমের যোগ তুলার, পড়ুন রাশিফল

Published: May 25, 2024, 06:53 AM IST|Updated: May 25, 2024, 06:53 AM IST

Ajker Rashifal, 25 May 2024, Horoscope Today: Daily Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces Rashifal - কেমন কাটবে আজকের দিন?  

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)1/12

কাজ দ্রুত শেষ করতে পারবেন। অফিসে প্রত্যাশা অনুযায়ী কাজ না হওয়ায় মানসিক অশান্তি অনুভব করতে পারেন। প্রিয়জনদের সঙ্গে সাক্ষাৎ মন ভালো করবে।

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)2/12

কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সকলের পরামর্শ শুনুন। আপনার সমস্যার সমাধানের রাস্তা বেরিয়ে আসতে পারে।

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)3/12

আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। পারিবারিক সমস্যা তৈরি হতে পারে। সে বিষয়ে সতর্ক থাকুন। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতায় ভবিষ্যতের কোনও লাভের রাস্তা খুলতে পারে।

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)4/12

জুয়া বা লটারির নেশা মারাত্মক হতে পারে। সময় থাকতে সাবধান হোন। বাজেট তৈরি করে খরচ করুন। না হলে আর্থিক সংকট আসতে পারে।

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)5/12

স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না, বিশেষ করে মদ্যপান এড়িয়ে চলুন। ব্যয় বাড়বে। কোনও সুখবর পেতে পারেন। ভালো পারিবারিক সময় কাটাবেন।

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)6/12

বাড়তি উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। কোনও দায়িত্ব পেতে পারেন। লাভ বজায় থাকবে।

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)7/12

স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা অস্বস্তি বয়ে আনতে পারে। কর্মক্ষেত্র বা ব্যবসায় যে কোনও অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে। প্রেমের যোগ আছে।

 বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)8/12

অতীত উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে। অর্থ-সংক্রান্ত বিষয়ে মামলায় জড়িত থাকলে আদালতে আপনার পক্ষে রায় যাবে। বিনিয়োগে লাভ হবে।

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)9/12

আর্থিকভাবে সবল থাকবেন। গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পাবেন। যৌথ ব্যবসায় যাবেন না। অংশীদারেরা ভালোমানুষির সুযোগ নিতে পারেন।

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)10/12

বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করুন। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময়। পর্যবেক্ষণ ক্ষমতার জোরে অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন।

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)11/12

বন্ধু এবং অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হোন। সঙ্গীর দ্বারা মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন। স্ত্রীর সঙ্গে ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা ফলপ্রসূ হতে পারে।

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)12/12

কোনও অপরিচিত ব্যক্তি দাম্পত্য কলহের কারণ হতে পারেন। মূল্যবান জিনিস চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের প্রতি বেশি ফোকাস রাখা জরুরি। বন্ধুর সঙ্গে মতানৈক্য হতে পারে।