জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেমন কাটবে আজকের দিন? ঘুম চোখ খুলেই সবচেয়ে আগে মানুষ সম্ভবত এই প্রশ্নের উত্তরটাই পেতে চান। জেনে নিন, দৈনিক রাশিফলের নিরিখে কী আছে আজ আপনার কপালে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
1/12আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলুন, তা না-হলে আর্থিক সংকট দেখা দিতে পারে।
2/12ব্যবসায় লাভের যোগ। আজ আপনাদের একটু স্বাস্থ্যের যত্ন নিতে হবে। প্রায় সব কাজেই সঙ্গীর সহযোগিতা লাভ করবেন।
3/12যে কোনও কাজে আপনজনের সহযোগিতা পাবেন। সম্পত্তি ক্রয়ের জন্য দিনটি বেশ ভালো।
4/12মাতৃসূত্রে ধনলাভ। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আজ সম্পন্ন হবে।
5/12কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন। আবার প্রতিবেশীদের সঙ্গেও বিবাদ-বিসম্বাদ হতে পারে। তবে তা এড়িয়ে যান।
6/12আয়ের নতুন উৎস তৈরি হবে। নতুন ব্যবসায়ীদের পক্ষে দিনটি ভালো।
7/12কর্মক্ষেত্রে শুভ পরিবর্তনের চেষ্টায় সাফল্য লাভ করবেন। কোনও পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। কোনও উপহারও পেতে পারেন।
8/12বৃশ্চিক রাশির জাতকদের পরিবারে কোনও শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। ব্যবসায়ীদের আজ প্রচুর পরিশ্রম করতে হবে।
9/12শিক্ষায় সাফল্য। তবে এজন্য পরিশ্রমও করতে হবে। ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য অভিজ্ঞের পরামর্শ নিন।
10/12শিল্প-সাহিত্যের সাফল্য আসবে। যাঁরা ব্যবসায়ী, তাঁদের পক্ষে দিনটি ভালো, কেননা, আজ ব্যবসা সাফল্যের শীর্ষে পৌঁছনোর যোগ আছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজ একটু সতর্ক থাকুন।
11/12সারাদিনই ক্লান্তি অনুভব করবেন। আকস্মিক ধনলাভের যোগ। রাগ হবে, তবে তা নিয়ন্ত্রণে রাখুন। আয়ব্যয়ের মধ্যে ভারসাম্য রেখে চলুন।
12/12আজ মীন রাশির জাতক-জাতিকারা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। তাছাড়া সম্পত্তিলাভের যোগও রয়েছে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)