August Horoscope 2023: এই অগস্টে উন্নতিযোগ কাদের? অর্থপ্রাপ্তির সম্ভাবনা কোন রাশির...

Written BySoumitra Sen
Published: Aug 06, 2023, 05:42 PM IST|Updated: Aug 06, 2023, 05:42 PM IST
August Horoscope 2023: অগস্ট মাসে শুক্র, মঙ্গল, সূর্য ও বুধ গ্রহ তার ঘর পাল্টাতে চলেছে। এসময়ে সকল রাশির ব্যক্তিদের উপর নানা প্রভাব পড়বে। কিছু রাশির ব্যক্তিদের জীবনের সাফল্য আসবে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জ্যোতিষ অনুসারে প্রত্যেকটি গ্রহই সময়মতো ঘর পরিবর্তন করে। বেশিরভাগ গ্রহ প্রায় প্রত্যেক মাসেই ঘর পরিবর্তন করে। তবে শনি প্রত্যেক মাসে ঘর পরিবর্তন করে না, আড়াই বছর অন্তর অন্তর তার স্থান পরিবর্তিত হয়। চলতি মাসে অর্থাৎ অগস্ট মাসে শুক্র, মঙ্গল, সূর্য ও বুধ গ্রহ তার ঘর পাল্টাতে চলেছে। এসময়ে সকল রাশির ব্যক্তিদের উপর নানা প্রভাব পড়বে। কিছু রাশির ব্যক্তিদের জীবনের সাফল্য আসবে। এই চার গ্রহের বিশেষ শুভ প্রভাব পড়বে তিন রাশির ব্যক্তির উপর।

মিথুন রাশি 1/6

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য খুব ভালো সময়। এসময় এঁরা যে কাজে হাত দেবেন, সে কাজেই সাফল্য পাবেন। 

আর্থিক লাভ2/6

আর্থিক লাভ

এ সময়ে মিথুন রাশি যদি কোনও কাজের পরিকল্পনা করে, তবে তা বাস্তবায়িত হবে। দাম্পত্যজীবন সুখের হবে। ব্যবসায় বিনিয়োগের ভালো লময়। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি 3/6

সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের শুভ সময়। এঁদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা আসবে।

ভ্রমণ যোগ 4/6

ভ্রমণ যোগ

সিংহ রাশির জাতকেরা এসময়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। দাম্পত্যজীবন সুখের হবে।

ধনু রাশি 5/6

ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকারা এসময়ে সব দিক থেকেই ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। চাকরিজীবীদের জন্য সুসময়।  পদোন্নতি বা বেতনবৃদ্ধি ঘটতে পারে। জীবনে সফলতা আসবে। 

প্রেমজীবন 6/6

প্রেমজীবন

এ সময়ে এঁদের প্রেমজীবন সাফল্যমণ্ডিত হবে। কেরিয়ারে উন্নতি করতে পারবেন এঁরা।