1/5প্রদ্যুৎ দাস: জানলা দিয়ে ফেলা জ্বলন্ত সিগারেট বা বিড়ির টুকরো থেকেই আগুন! অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল।
2/5স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের তৃতীয় তলায় জানলার পাশে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। এরপর তারাই নিরাপত্তা কর্মীদের খবর দেন। পরে হাসপাতালের ফায়ার প্রোটেকশন কর্মীরা আগুন নিভিয়ে দেন।
3/5খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। আগুন লাগার ঘটনায় MSVP ডাক্তার কল্যান খাঁ জানিয়েছেন, কেউ ধূমপান করে জানলা দিয়ে বিড়ি বা সিগারেটের টুকরো ফেলে দেয়।
4/5আর সেই জানালায় ঝুলছিল কাপড়ের টুকরো। তাঁর কথায়, সেই কাপড়ে তাতেই বিড়ি বা সিগারেটের জ্বলন্ত খন্ডটি আটকে যায়। তার থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।
5/5হাসপাতালের কর্মীরাই আগুন নিভিয়ে দেয়। তবে এর প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।