Mango Festival: কী এই আম উৎসব? কোথায় হচ্ছে? কতদিন ধরে চলবে?
1/6প্রদ্যুৎ দাস: আম উৎসব। বহু প্রজাতির আম এবং আমের তৈরি বিভিন্ন সুস্বাদু জিনিস নিয়ে জলপাইগুড়িতে মেলা।
2/6ছোট থেকে বড় মানুষের ভিড়। ফলের রাজা আম নিয়ে এবার জলপাইগুড়ি শহরে আম উৎসবের আয়োজন করেছে একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের ছাত্র ছাত্রীরা।
3/6জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ায় কলেজের ভবনে এই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিশিষ্ট ব্যক্তিরা।
4/6উৎসবে বিভিন্ন প্রজাতির আম নিয়ে প্রদর্শনী চলছে। পাশাপাশি আম নিয়ে সেমিনার।
5/6একইসাথে আম থেকে তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রয়ের জন্য বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলি তাঁদের সামগ্রী নিয়ে এসেছে।
6/6মূলত আম ও তাঁর বিপণন সংক্রান্ত বিষয় নিয়ে সচেতনতা করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। ২ দিন ধরে চলবে এই উৎসব।