Pushpa 2 Item Song: সিনেমাটির দ্বিতীয় পার্টের গানে পারফর্ম করতে দেখা যাবে না সামান্থাকে। এবার পুষ্পা ২-র আকর্ষণ শ্রীলীলা।
Nov 13, 2024, 10:46 PM IST
1/6
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা টু’। সুকুমার পরিচালিত এ সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ আইটেম গান। সিনেমাটির দ্বিতীয় পার্টের গানে পারফর্ম করতে দেখা যাবে না সামান্থাকে। এবার পুষ্পা ২-র আকর্ষণ শ্রীলীলা।
2/6
এরই মধ্যে গানটিতে তার লুক প্রকাশ্যে এসেছে। তারপর থেকে অভিনেত্রী প্রশংসা কুড়াচ্ছেন শ্রীলীলা।
photos
TRENDING NOW
3/6
জানা গিয়েছে, ‘পুষ্পা টু’ সিনেমার দ্বিতীয় পার্টের আইটেম গানে পারফর্মের জন্য সামান্থাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা ফিরিয়ে দেন এ অভিনেত্রী। এরপর বেশ কয়েকজন বলিউডের নায়িকার নাম আলোচনায় উঠে আসে।
4/6
সবাইকে টপকে সেই জায়গা নেয় শ্রীলীলা। জানা গিয়েছে, ‘পুষ্পা টু’-এর আইটেম গানে পারফর্ম করতে শ্রীলীলা নিয়েছেন ২ কোটি টাকা।
5/6
২০০১ সালের ১৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন তিনি।
6/6
২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তবে ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.