1/6জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এনসিসি অনূর্ধ্ব-১৯ জুনিয়র ওয়ান-ডে টুর্নামেন্টের ফাইনাল হয়ে গেল কলকাতায়। বুধবার শরৎ সমিতি ৯১ রানে হারিয়েছে আরএমএস ঝাড়গ্রামকে।
2/6ফাইনালে ৭৫ বলে ৭৪ রানের দুরন্ত ইনিংস খেলে ম্য়াচের সেরা হয়েছেন মিতুল শাহ।
3/6প্রথমে ব্য়াট করে শরৎ সমিতি ৯ উইকেটে ২০৬ রান তুলেছিল। যদিও একটা সময়ে ৪৫ রানে পাঁচ উইকেট চলে যাওয়ায় দল ধুঁকছিল।
4/6কিন্তু এরপর মিতুল শাহ শুভদীপ দাসের দুরন্ত যুগলবন্দিতে শরৎ সমিতি ভদ্রস্থ স্কোর তোলে।
5/6ঝাড়গ্রাম এই রান তাড়া করতে নেমে শুরু থেকেই বেশ চাপে পড়ে গিয়েছিল। অভিজিত কুমার মাহাতো দারুণ বল করেছেন। তিন উইকেট তুলে নেন তিনি।
6/6নির্দিষ্ট ৪৫ ওভারের শেষে ঝাড়গ্রামের টিম ৯ উইকেটে ১১৫ রানই তুলতে সক্ষম হয়।