Vande Bharat: ভোটের মুখে বাংলা পেল আরও এক বন্দে-ভারত, শুভ সূচনা মোদীর!

Published: Mar 12, 2024, 01:09 PM IST|Updated: Mar 12, 2024, 01:09 PM IST
New Vande Bharat for Bengal1/5

বাংলার নতুন বন্দে ভারত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরও এক নতুন বন্দে ভারত পেল পশ্চিমবঙ্গ। নতুন এই বন্দে ভারতটি পেল উত্তরবঙ্গ। 

 

 

New Vande Bharat for Bengal2/5

বাংলার নতুন বন্দে ভারত

মঙ্গলবার গোটা দেশে ১০টি নতুন বন্দে ভারতের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

 

New Vande Bharat for Bengal3/5

বাংলার নতুন বন্দে ভারত

তার মধ্যে একটি নিউ জলপাইগুড়ি থেকে পাটনা পর্যন্ত। এতে বাংলা-বিহারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হল বলে মনে করছে যাত্রী ও পর্যটনমহল। 

 

New Vande Bharat for Bengal4/5

বাংলার নতুন বন্দে ভারত

২২২৩৩ বন্দে ভারতটি মঙ্গলবার বাদে সপ্তাহের ৬ দিন ভোর ৫টা বেজে ১৫ মিনিটে এনজেপি থেকে ছাড়বে।  পাটনা পৌঁছাবে দুপুর ১২টা ১০-এ। 

 

New Vande Bharat for Bengal5/5

বাংলার নতুন বন্দে ভারত

আবার পাটনা থেকে দুপুর ১ টায় ছাড়বে এবং এনজেপি পৌঁছাবে রাত ৮টায়। মাঝে শুধু মাত্র কিষানগঞ্জ ও কাটিহার জংশনে ৫ মিনিটের করে স্টপেজ রাখা হয়েছে।