মনোরঞ্জন মিশ্র: প্রবল বর্ষণে জলের তোড়ে সেতু ভেঙে যোগাযোগবিচ্ছিন্ন দুই এলাকা। সংকটে স্থানীয় বাসিন্দারা। পুরুলিয়ার মানবাজার ১ নম্বর ব্লকের বামনী মাঝিহিড়া অঞ্চলের ঘটনা।
1/6চাকা নদীর উপর অবস্থিত কদমা গ্রামের সেতু ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন দুই প্রান্তের প্রায় ১৫-২০ টি গ্রামের মানুষ।
2/6গতকাল, শুক্রবার সন্ধ্যায় জলের তোড়ে ভেঙে পড়ে সেতুটি।
3/6সেই থেকে এই রাস্তা দিয়ে বাঁকুড়া ও পুরুলিয়ার বাস চলাচল থেকে শুরু করে সবরকম যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
4/6চরম সমস্যায় দুই প্রান্তের মানুষ। স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে শীঘ্রই সেতু মেরামতের আশ্বাস দিয়েছেন বলে জানান গ্রামবাসীরা।
5/6উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল এই সেতুটি। জীবনের ঝুঁকি নিয়েই এই সেতু পারাপার করতেন এলাকাবাসীরা। যথারীতি চলত বাস-সহ অন্য ভারী যানবাহনও।
6/6গতকাল নিম্নচাপের জেরে ঘটা কয়েকদিনের বিপুল বৃষ্টিতে জলোচ্ছ্বাস দেখা দেয় চাকা নদীতে। সেই নদীর জলের তোড়েই সেতুটিই ভেঙে পড়ে। এলাকাবাসীর দাবি, শীঘ্রই সেতু মেরামত করা হোক।