1/7জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বক্স অফিসে ঝড় তুলেছিল পাঠান। এবার মুক্তির অপেক্ষায় স্পাই ইউনিভার্সের পরের ছবি টাইগার থ্রি। সেখানে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকেও।
2/7সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে টাইগার থ্রি সেটের ছবি।
3/7তুরস্কে ছবির যে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং হয়েছে, সেই শ্যুটিংয়েরই কিছু স্টিল ছবি ঘুরছে ইন্টারনেটে।
4/7সলমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিতে ভয়াবহ অ্যাকশন করতে দেখা যাবে সলমানকে, তার কিছু আভাস রয়েছে এই ছবিগুলোতেই।
5/7সেটের ছবি দেখেই উত্তেজনায় ফুটছে সলমান প্রেমীরা। তাঁদের দাবি, টাইগার থ্রি ভেঙে দেবে পাঠানের রেকর্ড।
6/7সেটে উপস্থিত অনেক ফ্যানই টুইটারে দাবি জানান যে, সলমান খান সমস্ত অ্যাকশন দৃশ্য নিজেই শ্যুট করেছেন।
7/7এই বছর দিওয়ালিতেই বড়পর্দায় মুক্তি পাবে টাইগার থ্রি।