Shah Rukh Khan| Salman Khan| Eid 2024: প্রতিবছর বাড়ির বাইরে এসে ফ্যানেদের ঈদের শুভেচ্ছা জানাবেন শাহরুখ ও সলমান, এ যেন রীতি হয়ে উঠেছে। এবারও তার অন্যথা হল না। আর দুই খানকে এক ঝলক দেখতে প্রায় অবরুদ্ধ বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড।
1/11জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যত দূর চোখ যায়, শুধু মাথা আর মাথা আর গলা ফাটিয়ে চিত্কার প্রিয় তারকার জন্য। ঈদের দিন এই চিত্রই ধরা পড়ল মন্নতের সামনে।
2/11পড়ন্ত বিকেলের আলো মেখে মন্নতের বাইরে এলেন শাহরুখ খান।
3/11ঈদের শুভেচ্ছা জানালেন তাঁর অগণিত ভক্তকুলকে।
4/11প্রতিবারের মতো এবছরও সকাল থেকে জমছিল ভিড়। অবশেষে ভক্তদের ডাকে সাডা় দিলেন কিং খান।
5/11কখন সেলাম, কখনও নমস্কার কখনও নিজস্ব স্টাইলে ধরা দিলেন শাহরুখ।
6/11সাদা শেরওয়ানিতে আরও একবার কয়েক কোটি ভারতীয়র মনে হিল্লোল তুললেন বয়স ৫৮-এর 'যুবক'।
7/11তবে শুধু মন্নতের বাইরেই নয়, হাজার হাজার ভক্তের ভিড় জমেছিল গ্যালাক্সির বাইরেও।
8/11একসময় ভিড় হাতের বাইরে চলে যাওয়ায় লাঠিচার্জও করতে হয় পুলিসকে। তাও তারা সরেননি, শুধুমাত্র ভাইজানকে এক ঝলক দেখার জন্য।
9/11অবশেষে সন্ধে নামার আগে তিনি এলেন। ব্য়ালকনি থেকেই ফ্যানেদের ঈদ মুবারক জানালেন।
10/11এদিন শাহরুখের মতোই সলমানের পরনে ছিল সাদা কুর্তা।
11/11দুই খানের ফ্যানেদের চোটে তখন প্রায় অবরুদ্ধ বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড।