Magha Purnima | Shani Dev Blessings: প্রায় মকর সংক্রান্তির মতো অতিপুণ্য তিথি এই মাঘী পূর্ণিমা। যাঁরা মকরে গঙ্গাস্নানে যেতে পারেন না, তাঁরা আজ গঙ্গাসাগরে যান। এই অতি শুভ পূর্ণিমায় এবার নানা শুভ যোগ। আজ, শনিবার ২৪ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা।
1/7এর উপর মাঘী পূর্ণিমা তিথিতে এবার তৈরি হতে চলেছে ত্রিগ্রহী যোগ। এর ফলে সময়টা বহু রাশির জন্য ভালো যাবে।
2/7মাঘী পূর্ণিমা শনিবার পড়ায় বহু রাশির ভাগ্য ঘুরে যেতে পারে। যাঁদের কোষ্ঠীতে এই মুহূর্তে শনিদেবের নেতিবাচক প্রভাব কাজ করছে, তাঁরা এই মাঘী পূর্ণিমায় সেই প্রভাব কাটানোর দারুণ সুযোগ পাবেন। কিছু নিয়ম মানলেই তাঁরা সেই নেতির হাত থেকে বাঁচবেন। দেখে নেওয়া যাক কোন কোন রাশির ভাগ্য এবার এভারেস্টের চূড়ায় উঠবে।
3/7তুলা রাশির জাতকদের জন্য সময়টা দারুণ ভালো। এঁরা নানা দিক থেকে কোনও না কোনও শুভ খবর পেতে পারেন। স্বাস্থ্যগত সমস্যা থেকে মুক্তি পাবেন। বিবাহযোগ থাকছে, থাকছে আর্থিক লাভের যোগ।
4/7কর্কট রাশির জাতকেরা এ সময়ে কোনও সম্মান পেতে পারেন। দাম্পত্যসমস্যা মিটবে। এঁরা এঁদের সব কাজে এবার থেকে এঁদের সঙ্গীর সমর্থন পাবেন।
5/7কন্যা রাশির জাতকেরা এ সময়ে বিভিন্ন দিক থেকে লাভের মুখ দেখবেন। এঁদের সন্তানসুখও আসবে। বহুদিন দেখা হয়নি এমন কোনও ঘনিষ্ঠের সঙ্গে দেখা হয়ে যেতে পারে এই পূর্ণিমায়।
6/7মকররাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো হয়ে যাবে। এঁদের মধ্যে যাঁরা চাকরিজীবী , তাঁদের জন্যও সময়টা বেশ ভালো। সম্পত্তিক্রয়ের সম্ভাবনা। প্রেমেও শুভ।
7/7কুম্ভের যাঁরা চাকরিসন্ধানীরা তাঁরা চাকরি পেতে পারেন। ব্যবসায়ীরাও ব্যবসায় নতুন লাভের রাস্তা পাবেন। এঁদের সব ধরনের বিপদ কাটবে, সামনে থেকে সরে যাবে সব বাধা। এঁদের সংসারে শান্তি বিরাজ করবে। এই সময়ে এঁদের ধনসম্পত্তিলাভের যোগও রয়েছে। ফলে আর্থিক অবস্থাও আগের থেকে ঢের ভালো হয়ে যাবে।