জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হু হু করে বাড়ছে দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনার বলির সংখ্যা। ১৮০-র মধ্যে এখনই ১২২ জনের মৃত্যু নিশ্চিত করা গিয়েছে। এই মুহূর্তে বর্ষশেষের মুখে দাঁড়িয়ে সারা বিশ্ব। আর এই লগ্নেই একের পর এক বিমান দুর্ঘটনা ঘটে যাচ্ছে। কাজাকাস্তানের পরে আজ আবার। অবতরণ করার সময় হঠাৎই মুখ থুবড়ে পড়ে বিমানটি।
1/6বিমানে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। তবে মোট সংখ্যাটা ১৮১, না ১৭৯-- এই নিয়ে কিন্তু গোলমাল আছে। যাই হোক, জানা গিয়েছিল বিমানটি অবতরণ করার সময় রেলিংয়ে ধাক্কা খায়। এরপরই বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায় এতে।
2/6দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে ভেঙে পড়ে বিমানটি। থাইল্যান্ড থেকে ফিরছিল জেজু এয়ার ফ্লাইট সেভেনসি ২২১৬ এই বিমানটি।
3/6দুর্ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন।
4/6এর আগে আপডেটে ৮৫ জনের মৃত্যুর খবর মিলেছে। যার মধ্যে পুরুষ ৩৯ জন, মহিলা ৪৬ জন। তখনই বোঝা গিয়েছিল মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হলও তাই। কয়েক ঘণ্টার মধ্যেই জানা গেল মোট ১২২ জনের মৃত্যু হয়েছে। দুই ক্রু মেম্বারকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর বাকিদের?
5/6আগে জানা গিয়েছিল 'ল্যান্ডিং গিয়ার ম্যালফাংশনে' রবিবার সকাল ৯টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। তবে পরে-পরে কিছু আপডেট এসেছে।
6/6যেমন জানা যাচ্ছে, ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল, আর এরই জেরে ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, চরম দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে।