Jeet's son Ronav: বুমেরাং রিলিজের পর ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন জিৎ। অক্টোবর মাসে হয়েছে তাঁর ছেলে। অবশেষে অনুরাগীদের সামনে আনলেন ছবি।
\
1/7
জিতের ছেলের প্রথম ছবি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পায়ের উপর পা তুলে খালি গায়ে বসে খুদে। বুমেরাং রিলিজের পর ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন জিৎ। অক্টোবর মাসে হয়েছে তাঁর ছেলে। অবশেষে অনুরাগীদের সামনে আনলেন ছবি।
2/7
জিতের ছেলের প্রথম ছবি
মেয়ে হওয়ার ১১ বছর পর ফের বাবা-মা হয়েছেন জিৎ ও তাঁর স্ত্রী মোহনা মদনানি। ছেলের জন্মের পর প্রায় ছয় মাস কেটে গেলেও তাকে আড়ালেই রেখেছিলেন অভিনেতা। ছেলের নাম রেখেছেন রোনভ।
3/7
জিতের ছেলের প্রথম ছবি
যেখানে ছেলের একটি সিঙ্গল ছবি আর বাকিগুলো গ্রুপ ফটো। মেয়েকে জড়িয়ে রয়েছে স্ত্রী মোহনা আর লিটল প্রিন্সকে কোলে বসিয়ে ফটোশ্যুট করেছেন জিৎ।
4/7
জিতের ছেলের প্রথম ছবি
ছেলে ও গোটা পরিবারের সঙ্গে ছবি শেয়ার কর জিৎ লেখেন, 'এই দিনটাকে আরও বিশেষ করে তুলছি। গোটা দুনিয়ার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি আমাদের ছোট্ট সোনা রোনাভের।'
5/7
জিতের ছেলের প্রথম ছবি
অভিনেতা অঙ্কুশ হাজরা মজা করে লিখেছেন, 'নাকটা বউদির মতো আর চোখটা পুরো তুমি। বড় হয়ে কী হবে বোঝাই যাচ্ছে।'
6/7
জিতের ছেলের প্রথম ছবি
উল্লেখ্য, ১৪ জুন ২২ বছর পূর্তি জিতের প্রথম ছবি সাথী। সেই দিনই বাড়ির নব্য সদস্যের ছবি সামনে আনলেন জিৎ।
7/7
জিতের ছেলের প্রথম ছবি
২০১১ সালে লখনউয়ের স্কুল শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে সাত পাঁকে বাধা পড়েন জিৎ। তাঁদের মেয়ের নাম নবন্যা।