Mahalaxmi Rajyog: দোলের দিনের এই মহালক্ষ্মী যোগে সৌভাগ্যের চূড়ায় থাকবেন যে-রাশির জাতকেরা...

Written BySoumitra Sen
Published: Mar 25, 2024, 07:02 PM IST|Updated: Mar 25, 2024, 07:03 PM IST

Mahalaxmi Rajyog on Holi 2024: জ্যোতিষের দিক থেকে এবারের দোলের সময়টা খুবই বিশেষ। একসঙ্গে নানা যোগ। নানা প্রাপ্তি।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জ্যোতিষের দিক থেকে এবারের দোলের সময়টা খুবই বিশেষ। একে তো শ্রীচৈতন্যের জন্মতিথির শুভ যোগ। তার সঙ্গে এ সময়েই চন্দ্রগ্রহণ। এর উপর আবার এর সঙ্গে যোগ হয়েছে, মহালক্ষ্মী রাজযোগ। জ্যোতিষে অতি বিশেষ অতি শুভ এক যোগ।

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)

 

হোলি হ্যায়1/7

হোলি হ্যায়

হোলি দেশ জুড়ে অনুষ্ঠিত এক বড় মাপের উৎসব। 

মহাজাগতিক2/7

মহাজাগতিক

এমনিই দোল তথা হোলির অভিঘাত কিছু কম থাকে না। এর উপর এর সঙ্গে এবার যোগ হয়েছে আরও কিছু মহাজাগতিক ঘটনা। 

চন্দ্রগ্রহণ-মহালক্ষ্মী3/7

চন্দ্রগ্রহণ-মহালক্ষ্মী

এবারে দোলের সঙ্গেই ঘটছে চন্দ্রগ্রহণ, মহালক্ষ্মী রাজযোগ। এই মহালক্ষ্মী রাজযোগ অত্যন্ত শুভ মনে করা হয়। 

শুক্র-চাঁদের যোগাযোগ4/7

শুক্র-চাঁদের যোগাযোগ

এই মহালক্ষ্মী রাজযোগে একটি রাশিতে শুক্র ও চাঁদের সংযোগ ঘটে। তার কিছু শুভ প্রভাব পড়ে। এবারেও পড়ছে। এবার বিশেষ করে এই রাশিগুলির উপর এই যোগের শুভ প্রভাব পড়ছে। 

তুলা5/7

তুলা

এই মহালক্ষ্মী রাজযোগের প্রভাবে তুলারাশির জাতক-জাতিকারা গভীর ভাবে উপকৃত হবেন। এঁরা এ সময়ে ভাগ্যের সম্পূর্ণ সহায়তা পাবেন। এঁরা এ সময়ে কিছু না কিছু শুভ সংবাদ পাবেন। এঁদের অর্থনৈতিক লাভও ঘটবে। কর্মপ্রার্থীরা কাজ পাবেন।

বৃশ্চিক6/7

বৃশ্চিক

মহালক্ষ্মী রাজযোগ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কাছে আশীর্বাদস্বরূপ হয়ে উঠবে। সময়টা এদের অকৃত্রিম ভাবে ভালো যাবে। জীবনে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। অর্থনৈতিক পরিস্থিতি ভালো হবে।

কুম্ভ7/7

কুম্ভ

কুম্ভ রাশির জাতকেরাও এই যোগের বলে উপকৃত হবেন। এঁদের রোজগারের নতুন রাস্তা খুলে যাবে। এঁদের মধ্যে যাঁরা ব্যবসায়ী তাঁদেরও সময়টা ভালো যাবে। এঁদের দাম্পত্য মধুর থাকবে। কাজে বাধা কেটে যাবে।