জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব জুড়ে শেষ নেই প্রাকৃতিক দুর্যোগের। কোথাও ধস, কোথাও বন্যা, কোথাও বৃষ্টি, কোথাও ভয়ংকর ঝড়। বাংলায় যখন ঘূর্ণিঝড় রিমাল, মার্কিন দেশে তখন টর্নেডো।
1/6মধ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়ংকর ঘটনা। টর্নেডো-য় বিপন্ন টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস।
2/6দুই শিশু-সহ অন্তত ১৮ জনের মৃত্যু ঘটেছে এই শহরগুলিতে। প্রায় ১০০ জনের মতো আহত হয়েছেন।
3/6টর্নেডো-য় ভয়ংকর বিধ্বস্ত টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস।
4/6ভেঙে গিয়েছে ঘরবাড়ি, অন্ধকারে ডুবে আছে শহরগুলি-সহ গোটা এলাকা। গরম অবশ্য কমেনি।
5/6টেক্সাসেই মৃত্যু ঘটেছে ৭ জনের। ওকলাহোমা সীমান্তের কাছেই এক গ্রামীণ অঞ্চলে টর্নেডোটি তৈরি হয়ে উঠেছিল।
6/6টর্নেডোর জেরে সড়কে উল্টে গিয়েছে গাড়ি। তড়িঘড়ি তাই বন্ধ করে দেওয়া হয়েছে ওই অঞ্চলের সমস্ত জরুরি সড়ক।